ফেসবুক ছড়া
১৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ফেস আছে বেশ বুকের থেকে
লক্ষ্য যোজন দূরে,
টুকটুকে মুখ ধুকপুকে সুখ
মরছে শুধু ঘুরে।
হোমের ভিতর ইতর ইতর
ওমের লোভে ঢুকে,
ট্যাগের ফাগে গৃহত্যাগের
ইচ্ছে জাগে বুকে।
কেয়ারফুলি শেয়ার করে
নেয়ার আশা থেকে-
চুপে চুপেই জড়াই গ্রুপে
কাঁঠাল আঠা মেখে।
লাইক আসে বাইক চেপে
নাইকো বাছ ও বিচার,
নখের খোঁচায় শখের সবই
কষ্ট ব্যথা কী ছার!
পোস্ট করে সব মোষ্ট ফেভারিট
টোস্ট করে খাই নিজে,
গরম লাফায় পরম মজায়
চ্যাটের জ্বরে ভিজে।
কেসটা হলো- ফেসটা ভালো,
বুকটা পেজে ভরা,
ফেসবুকে এই লেজ ঢুকিয়েই
দিলাম লিখে ছড়া।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি...
...বাকিটুকু পড়ুন
কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের...
...বাকিটুকু পড়ুনরবীন্দ্রনাথের ছবিতে কালি দেয়াটা নিন্দনীয় কিন্ত তার বিচার হবে কিসে? রাষ্ট্রদ্রোহিতা মামলায়?? রিমান্ডে নিয়ে?
চৈতালি চক্রবর্তী সুপ্রিম কোর্টের আইনজীবী, সে আইন বুঝে। প্রায় প্রতিদিন জুলাই, আবু সাইদ, বাংলাদেশ সব কিছু সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার...
...বাকিটুকু পড়ুন
মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়...
...বাকিটুকু পড়ুন