somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেটামরফোসিস: 5

১৮ ই আগস্ট, ২০০৬ রাত ২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পূর্বানুমান:

যার অনেক আগেই আসার কথা সে মহানগরে এসেছে সপ্তাহ পেরিয়ে গেল, আমার মত বাস্তুহীন সে কোন কালেই নয়। নিজ পরিবার পরিজন লতাপাতা আবেগআদর প্রেমকাম খালাতফুফাতমামাত ঘনিষ্টতাকে যতটা জড়িয়ে রাখা শোভন, তার চেয়েও বেশি সম্পৃক্ত। ভালো হতে হতে বর্তমান সংজ্ঞায় নির্বোধের কাছাকাছি। খুবই সামপ্রতিকতাগ্রস্থ এবং সামপ্রতিক থেকে অনেক পেছানো। সামপ্রতিক হয়ে উঠতে হলে যতটা বন্য হয়ে উঠতে হয়; শৈশব থেকেই তার মধ্যে সেটির বড় অভাব, এতটা উচ্চাভীলাস ধারণ করার মত কলিজা এবং অন্ধত্ব তার কোনকালেই নেই।

সপ্তাহ পর:

সপ্তাহ পর দেখা হল। ছোটখাট দিনাজপুর হয়ে ওঠা মোহাম্মদপুরে মাথা গোঁজার ঠাঁই ঠিকই জোগাড় করে ফেলেছে এবং স্বাবলম্বী হতে শুরু করেছে, পয়সা বাঁচানোর জন্য নিজে রান্না করছে। গৃহে বলে এসেছে সফল না হলে ফিরবে না, অন্তত অর্থকরী না হয়ে তো নয়ই। আমি প্রশ্ন করি, এটা কি সামপ্রতিক প্রেম-বিচু্যতির বহি:প্রকাশ কিনা (যদিও এতটা সবল বহি:প্রকাশ সম্ভব হবেনা বলেই আমার ধারণা ছিল), উত্তরে বুঝতে পারি প্রেম নয় পরিবার আর ততটা প্রেমপরিবারও নয় তারচেয়েও বেশি নিজস্বতা। এরও ব্যাখ্যা আছে বহুবিধ, তবুও কান্ত লাগল তাই সরে গেলাম।

প্রথম তিরিশ মিনিটের পর:

মিষ্টি খেতে চাইল। ফ্রিজ ফাঁকা তবে পকেট ততটা নয়, হোটেলে বসে মিষ্টি খেলাম কিন্তু অনিশ্চয়তার তেতো স্বাদ রয়েই গেল। তেতো স্বাদটাকে আমার অপরিচিত মনে হল না; তবে বুঝলাম ওর জন্য এখনো সহনীয় হয়ে ওঠেনি। আমার একটু আশ্বস্ত করার বাসনা জাগলো কিন্তু আশ্বস্ত করতে ইচ্ছে করলনা। আশ্বস্ত হবার মত কিছু পৃথিবীতে নেই, সবকিছুই খুবই সামপ্রতিক। বললাম হাজারীবাগের ভেসে আসা গন্ধ কেমন লাগছে। ও বলল ভালোই।

আরো পনের মিনিট পর:

ও বলল, একটা চাকরি খুব দরকার; আমি বললাম খুঁজতে থাক পেয়ে যাবি। যদিও প্রাক্তণ; তবুও শশরীরে উত্তরায় বর্তমান; প্রেমিকার সাথে কথা হয়েছে। ও বলল, এখন সম্পর্ক না থাকলেও "ওর" কাছ থেকে অনেক কিছু পেয়েছি। আমি হাসলাম বললাম, যেমন আধেক সংযুক্তি, কিছুটা শরীর, অনেকটুকু জড়িয়ে যাওয়া ইত্যাদি? ও হাসলো, একটু শয়তান হবার চেষ্টা করল, বলল এবার ওর কাছ থেকে কিছু টাকা চাইতে হবে। আমি বললাম প্রয়োজন নাকি প্রতিশোধ কোন কারণে? ও বলল, আসলে মরে গেলেও চাইতে পারব না কিছু কিছু জিনিস আমি পারি না।


বাসে ছূটে চলেছি:

হাবিবের "ভালোবাসবো" কানে বাজছে। এক অদ্ভুত বিবশ করা বিষন্নতায় মন ভরে আছে। বিষণ্নতাটাকে বুঝতে পারছি নিবিড়ভাবেই এবং খন্ডনের ইচ্ছে করছে না। সমসাময়িকের সাথে একটা আপাত দূরত্ব তৈরী করার ব্যার্থ চেষ্টা করে আরো ভালোভাবে বুঝলাম যে জীবন নামক নিরাময় অযোগ্য ব্যাধিটাকে জড়িয়ে ধরতে হবে শক্ত করে। বাস যখন শিশুমেলা পেরিয়ে জাতীয় মানষিক স্বাস্থ্যের দিকে যাচ্ছে ঠিক তখনই মেডিকেলে শামসুর রাহমান মারা যাচ্ছেন। আগস্ট আমার জন্য হয়ে উঠছে আরো নৃশংসতম মাস। আমার প্রিয় বন্ধুটি একরাশ অনিশ্চয়তা নিয়ে ভাড়া বাঁচানোর জন্য হেঁটে চলেছে জোর কদমে। প্রিয় বন্ধুরা আমার জন্য প্রতীা করছে। আর জীবন তার মাজা আর বুক দোলাতে দোলাতে পাল্টে যাচ্ছে একটা স্বৈর একনায়কে, একনায়ক থেকে মমতাময় পিতায় আবার এর সবগুলো ভেঙ্গে ফেলে কৃষ্ণ গহ্বরে এবং একেবারে অপরিচিত নতুন রূপে। আমার নতুন একটা অনুভূতি হচ্ছে, কিন্তু বুঝতে পারছি না কেমন লাগছে, তবে আর যাইহোক নতুন একটা কিছু লাগছে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেবী!

লিখেছেন করুণাধারা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৩



১)
দেবী খুবই বুদ্ধিমতী এবং সুন্দরী। এক উচ্চাভিলাষী পরিবারে দেবীর জন্ম, এমনই উচ্চাভিলাষী যে তাদের একমাত্র ভাবনা কীভাবে সবাইকে ছাড়িয়ে উপরে ওঠা যায়! দেবীর যখন জন্ম হলো তখন তার ভাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সুখ

লিখেছেন সামিয়া, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৬



পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে সুমনের, জিপিএ ৫ পেয়েছে জানার পর পুরো দিনটিই বদলে গিয়েছে ওর আনন্দে।যেন পৃথিবীর সব খুশির দরজা একসঙ্গে খুলে গেছে ওর জীবনে।
ছেলেটা ওর বাবা মায়ের কাছে... ...বাকিটুকু পড়ুন

২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল: আমার বৈষয়িক ভাবনা

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৩০

এবার এসএসসিতে ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী ফেল করেছে। ২২৬ মাদ্রাসায় একজনও পাশ করতে পারেনি। স্কুল মাদ্রাসা মিলিয়ে মোট সাড়ে তিনশোর কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাশ করেনি, শতভাগ ফেল!

এ নিয়ে... ...বাকিটুকু পড়ুন

র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৭


রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

×