somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কমলা চেয়ার

১৩ ই অক্টোবর, ২০০৬ রাত ২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রশান্ত মহাসাগরের মাঝামাঝি ভেসে থাকা কমলা চেয়ারে চেপে
ছুঁতে চেয়েছি কৃষ্ণগহব্বর
যেন মাঝরাতের উন্মুখ পতিতা
হাতড়ে বেড়াচ্ছে এক আধজন দামী খদ্দের
তখনো টলেমির সাত আসমান থেকে নেমে আসেনি কোন ত্রাতা
এমনকি পেছন থেকে ডেকে ওঠেনি কোন রাবিন্দ্রীক পুরোহিত
শুধু পৃথিবীর গোঙানীর শব্দ বাড়ি খেয়েছে
উড়তে থাকা উপগ্রহের পাখায়
আর বোকা-বাক্সের কলকল খলখল ভেঙ্গে
প্রসবিত হয়েছে এক হাজার একশ একটা শিৎকার

এখন মেঘেদের শেকলে স্নায়ুদের বেঁধে
দুলিয়ে চলি ইন্দ্রিয়ের পেন্ডুলাম
যাতে গলে যাওয়া মোমের আঠায়
আটকা পড়ে একটা দুটো মৎস-কন্যার লেজ

এদিকে ধারলো গিলোটিনগুলোরও খুব কদর আজকাল
তবুও সুদ ছাড়াই প্রিয় ডলফিনেরা ধার দিয়ে যায় চেয়ারের কাছে
আর আমি অবসরের বোধগুলোকে কেটেছেঁটে টিনক্যানে ভরে
পাঠিয়ে দেই ট্যাঙ্কার জাহাজের দিকে

গ্রীষ্মের ছুটি কাটিয়ে ফিরতি ডাক নিয়ে আসে অ্যালবেট্রস
আর আমি ফেনায়িত খামে পেতে থাকি নিদারূন শোকবার্তা
শুনি এস্কিমোদের তীরে মারা গেছে ডাবলিনের ফিনেগান
নিউইয়র্কের উচ্চ তরঙ্গের ঝড়ে গৃহহীন হয়েছে কয়েকশ মুঠোফোন
আর পারস্যের মাতালগুলোর শিস চুরি করেছে কয়েকটা দানবীয় ট্রাক

এতেও পুরোপুরি বিষণ্ন হয় না শুকিয়ে যাওয়া যান্ত্রিক চোখ
দেখি চেয়ারে হাতল বেয়ে ধ্যানস্থ উঠে আসছে
আজন্ম অন্ধ তরূনাস্থি-চোষা জোঁক
যেন ম্রিয়মাণ ভাষ্কর্যের অবধারিত উপেক্ষার শ্লোক

বেগুনী রোদে
লবণাক্ত নগরের তলদেশ থেকে ভেসে ওঠে কয়েকটা বয়স্ক হাঙ্গর
শ্বাস নিতে নিতে আনমনে জানায় নিচু তলার পরকীয়ার খবর

এভাবে দিন যায় রাত যায়
আমি ভাসতে থাকি কমলা চেয়ারের ওপর
আর সমুদ্রের চোখে খুঁজতে থাকি আমার হারিয়ে যাওয়া কৃষ্ণগহব্বর
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০০৬ সকাল ১০:৫৪
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যতবার শেষ, ততবার শুরু

লিখেছেন রাজসোহান, ০৬ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১১



তেরো বছর বয়সে রবীন্দ্রনাথের মা মারা যান। জীবনস্মৃতিতে তিনি সেই রাতের কথা লিখেছেন। "যে রাত্রীতে তাঁহার মৃত্যু হয় আমরা তখন ঘুমাইতে ছিলাম। তখন কত রাত্রি জানি না, একজন পুরাতন... ...বাকিটুকু পড়ুন

জুলাই যোদ্ধা!

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

তুমি যা জানো, আমি তা জানি না

লিখেছেন রাজীব নুর, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



তোসার সাথে কথা চালাচালি হয় না মেলাদিন;
বসন্তদিনে অস্ত গেলেই বেশ জমিয়ে,
আড্ডা হতো চিলেকোঠার বারান্দায়।
তোমার মতো স্মৃতিশক্তি প্রখর না হলেও
ভালোই হতো স্মৃতিচারণ।
কতো যে স্মৃতিসমষ্টি- দগদগে-... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

×