শিশিরবিন্দুর মত এক ফোঁটা রক্ত, তর্জনীর
চামড়া ফুঁড়ে মাথা তুলেছিল একদিন বয়সী উদ্ভিদের মত। তুমি হাতের
ছোঁয়ায়, পরম মমতায় ছুঁয়ে দিলে ঠোঁটের মাঝে আঙুলটিকে আপন করে নিলে। তারপর থেকেই
উন্মত্ততা জাগলো আমার দেহে, রক্তেরা সবপূর্ণতা চায় তোমার পরশ পেয়ে।
তারপর থেকে শরীরের
অঙ্গগুলো অস্থির, তোমার ঠোঁটের ছোঁয়া পেতে টেনে নিয়ে দাড় করায় যুদ্ধের ময়দানে অভিপ্রায়
আমায় বানাবে আঘাত জর্জড়িত বীর। এরপর কত ঝড় গেল,বাজল কত ঢংকা,
গোলার বর্ষণে পুড়লো হৃদয়, পুড়লো কত লংকা!
তবুও দেখ আমি নির্বিকার
হেঁটেই চলেছি শত্রু-পানে, অভিপ্রায় আঘাত পাবার।
শত্রুর শাণিত তলোয়ার, নিক্ষেপিত তীর, আমার
কিছুই ভয় লাগে না, আমি যে আঘাত-প্রাপ্ত বীর! আজ
ফিরেছি তোমার দ্বারে আহত হয়ে, দেখো শরীর
জুড়ে রক্তের নদী যায়
বয়ে তবুও তুমি কিভাবে আছ ঘুমিয়ে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


