অনুভুতি আজকাল ভোঁতা হয়ে গেছে
আবেগগুলো মুখ থুবরে পড়ে আছে
কল্পনাতো কবেই চাপা পড়েছে
এর মধ্যে বাস্তবতা মাথা উচিয়ে দাঁড়ায়।
আজকাল
আকাশ দেখলে
আকাশের সৌন্দর্য চোখে পড়ার আগে
কালো কালো মেঘগুলো নজরে আসে।
আজকাল
চাঁদ দেখলে
জোসনার পসর পোহানোর আগে
মাটিতে দাড়িয়ে চাঁদের কলঙ্ক খুজি।
আজকাল
হাতে ফুল পেলে
ফুলের সৌরভ নেবার আগে
ফুলের ভিতরের পোঁকা নিয়ে চিন্তিত হই।
এরকম অজস্র উপমা
এখন হাতে আমার
লিখতে গেলে শুধু শুধু
শব্দ ভান্ডার বাড়বে কবিতার।
তাই শব্দের অপচয় না করে
শব্দের ক্ষেত্রে মিতব্যয়ী হয়ে
স্পষ্টভাষী কবির মত
লিখে যাই কবিতা
“আমরা এই নশ্বর পৃথিবীতে
বেঁচে আছি কিছু মনহীন প্রাণি
যাদের বিবেকও আজ ভোঁতা।”

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

