ভালোবাসা এসে ভিজিয়ে দেয় আমাকে
আমি হয়ে যাই উন্মনা এক বালিকা
ঘাসফুলগুলো অপলক তাকিয়ে থাকে
শাপলারা প্রশ্ন করে, ও মেয়ে তুমি কার শ্যালিকা?'
আমি কারো শ্যালিকা নই, আমি একা শুধু একা
জানিনা কবে পাবো চলার পথে সুপুরুষটির দেখা।
আমাকে ঘরের বাইরে নিয়ে যেতে চায় ভালোবাসা
বাঙ্গালি নারী তা পারে না কখনো হায়
বহুবিধ বন্ধনের শিকল দ্যায় না সে আলো-আশা
ভেজা লাজরাঙা আমি চেয়ে থাকি, সময় বয়ে যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


