কিন্তু প্রতিদিনই কিছু বাংলাদেশী পাই তারা এত জোড়ে জোড়ে কথা বলে যে ঘুমাব কি ঘুম ১০০ হাত দূর চলে যায়। যদিও বাংলাদেশের মত এখানে বাসে "১০০ হাত দূরে থাকুন" লেখা নাই। তাই ভাবছিলাম যে কানের ভলিউম বাড়ানো কমানো গেলে বেশ হত। রাতের বেলা আসার সময় আমার ঘুমটা ঠিকভাবে হয়ে যেত।
এখানে বাস বা টিউবের যাত্রীরা সবাই খুব আস্তে কথা বলে। কিন্তু আমার এই দেশী ভাইয়েরা কেন যে এত জোরে কথা বলে আমি জানি না। প্রত্যেক বাসেই ছবির এই এ্যাডটি থাকে। এদের কি চোখে পড়েনি?
ব্লগারে প্রকাশিত
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১০ সকাল ৭:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


