কী স্নেহ, কী মায়া গো,
কী আঁচল বিছায়েছ
বটের মূলে,
নদীর কূলে কূলে…”
বিজয় দিবসের প্রাক্কালে একটা ব্যাপার মনে করিয়ে দিতে চাই, এবার শুধু ছবি লাল-সবুজ করলেই চলবে না, অন্তরেও লাল-সবুজ ধারণ করতে হবে। দেশের দুর্দশায় দেশের কথা স্মরণ করতে হবে। এক্ষেত্রে মনে করিয়ে দিতে চাই, রিসেন্টলি মানবসৃষ্ট এক দুর্যোগের কারণে আমাদের বাংলাদেশের অলংকার সুন্দরবন আজ হুমকির মুখে। বিষাক্ত তেলে-বর্জ্যে সুন্দরবনের ফ্লোরা অ্যান্ড ফনার অস্তিত্ব আজ প্রশ্নের সামনে পড়েছে।
যদি আমরা বাংলাদেশকে নিজেদের মা মনে করি, তাহলে এই মায়ের পা হল সুন্দরবন। নিজের মায়ের পায়ে কাদা লাগলে যেভাবে তা পরিষ্কার করার জন্য আমরা সহস্তে এগিয়ে আসব, তেমনি, যে যেভাবে পারি, এই ব্যাপারটা নিয়ে কথা উঠিয়ে কর্তৃপক্ষের টনক নড়ানো দরকার। হয়তো বাস্তবে সবাই আমরা সামনাসামনি গিয়ে সহযোগিতা করতে পারছি না। কিন্তু, এটা নিয়ে বাস্তবে বা ভার্চুয়ালি আলোচনা করে হলেও সরকার-জনগণ, অরাজনৈতিক প্রতিষ্ঠান, বিদেশি পরিবেশবাদী সংস্থাসহ সবার দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন আমাদের।
নাহলে হয়তো অচিরেই রয়েল বেঙ্গল টাইগার, কুমির, চিত্রাহরিণসহ সুন্দরবনের উদ্ভিদরাজির অস্তিত্ব শুধু উদ্ভিদবিজ্ঞান-জীববিজ্ঞান, পরিবেশ পরিচিতি বইয়ের পাতায়ই পাওয়া যাবে।
"বাঁচাও সুন্দরবন"
যাই হোক, জীবনের সব ক্ষেত্রেই বিজয় আসুক আমাদের।
বিজয় দিবসের শুভেচ্ছা...
ছবিটি তুলেছিলাম গত বছর। মূল ছবির ফ্লিকার লিঙ্কঃ Click This Link
ফেসবুক লিঙ্কঃ Click This Link
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


