রানা প্লাজা ধসে যাওয়া, মাওয়ায় লঞ্চডুবির দুর্ঘটনা, সুন্দরবনে তেলবাহী ট্যাংকার ডুবে যাওয়া, এবং কাল এই একটা বাচ্চা শিশুকে উদ্ধারে ব্যর্থ হওয়ার ঘটনাই বুঝিয়ে দেয়, কোন দুর্যোগ মোকাবেলায় আমরা সরকারিভাবে কতটা দুর্বল আর অযোগ্য।
আর কাল থেকে দেখলাম, একটা জাতির সেন্স অফ হিউমার লেভেল কতটা নিচু হলে কাল রাত থেকে সবাই মিলে এই সিরিয়াস ম্যাটার নিয়ে হাসি-ঠাট্টা-মিম বানানো-নাটক এসব সহ্য করতে হয়।
একটা ঘটনা একবার এদিক, একবার ওদিক করে করে কত ধরনের রিউমার ছড়ানো হল, এটা নামানো হল, ওটা নামানো হল- কত কিছু করা হল, কাজের কাজ কিছুই হল না। Truth is stranger than fiction- এটা আবারো প্রমাণিত। এত টুইস্ট যেকোন ক্লাসি মুভিতেও হয়না। কিন্তু, বেশ খারাপ লাগছে এই ভেবে, এত টুইস্টের শেষে কেবল মুভিতেই মিলনাত্মক এন্ডিং হয়।
বাস্তবে নয়। :'(
জিহাদের মৃত্যু, কে দায়ী?
দায়ী আমরা সবাই, আমাদের সেন্স অফ হিউমার, সরকার নিজে, ফায়ার সার্ভিস, রেলকর্তৃপক্ষ, ওয়াসা, আইন শৃঙ্খলার কাজে নিযুক্ত বাহিনী, অতি বেশি উৎসুক জনতা, তাঁর চেয়েও উৎসুক মিডিয়া, ইয়ালো জার্নালিজম, আমাদের বিবেক -সকলেই।
এ দায় সবারই নিতে হবে।
আমরা একটা ফুলকে বাঁচাতে পারিনি।
বাচ্চাটিকে আল্লাহ জান্নাত নসীব করুন। আমিন...
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...
২৭ ১২ ১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

