চাঁপাইনবাবগঞ্জে ঝড়ে নিহত ৮, আহত ১২
২৫ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চাপাইনবাবগঞ্জে আজ এক প্রচন্ড ঝড়ে বজ্রপাত ও গাছ চাপা পড়ে সদর, গোমস্তাপুর ও শিবগঞ্জ উপজেলায় শিশুসহ ৮ জন নিহত হয়েছে। এছাড়াও এ ঝড়ে অন্তত ১২ জন আহত হয়েছে। নিহতরা হচ্ছে, গোমস্তাপুরের নওদা মিশন এলাকার সেফালী (১২), দামইল গ্রামের আব্দুল খালেক (৪২), শ্রী অসীম (৮) এবং গাছ চাপা পড়ে বাঙ্গাবাড়ি ইউনিয়নের ব্যাংকপাড়া গ্রামের শেরিনা (৪০), শিবগঞ্জ উপজেলার মনোহরপুর-ভবানীপুর গ্রামের মজিবুর রহমান (৩৫), নয়ালাভাঙ্গা ইউনিয়নের ঢোরবোনা গ্রামের রিপন (১২), সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা গ্রামের সুফিয়া খাতুন (১৫) ও বাখরআলী গ্রামের জসিম উদ্দিন (২৫)। এদিকে বজ্রপাতে মারাত্মকভাবে আহত গোমস্তাপুরের দামইল গ্রামের হোসেন আলী (১৭)কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আবুল হোসেনসহ অন্যান্যদেরকে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
জানা যায়,আজ দুপুরে হঠাৎ শুরু হওয়া ঝড়-বৃষ্টির সময় বাগানে আম কুড়াতে গিয়ে, বাড়িতে থাকা অবস্থায় এবং জমিতে কাজ করার সময় বজ্রপাত ও গাছ চাপা পড়ে এসব নিহতের ঘটনা ঘটে। এ সময় ঝড়ের কবলে পড়ে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ও পাকা ইউনিয়নের চরাঞ্চলের ৪ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে শিবগঞ্জ উপজেলা ত্রাণ অফিস জানিয়েছে। তবে এ ঝড়ে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি।
Click This Link
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও...
...বাকিটুকু পড়ুন
আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩

বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!
'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে...
...বাকিটুকু পড়ুনসাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ
ভূমিকা ও উৎস:
১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত...
...বাকিটুকু পড়ুন