somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেদিনও গাদ্দাফির চোখে ভয় দেখিনি

২৮ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হুনাইশ নাসের একজন উপজাতি। ৩০ বছর ধরে গাদ্দাফির ব্যক্তিগত গাড়িচালক ছিলেন। শেষদিনেও ছিলেন গাদ্দাফির সঙ্গে। মালিককে কখনও বাজে আচরণ করতে দেখেননি তিনি। কিন্তু প্রিয় মালিকের নির্মম পরিণতির সাক্ষী হতে হল তাকেই। ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকাকে দেওয়া নাসেরের সাক্ষাৎকারটি তুলে ধরেছেন তানজীর মেহেদী



‘সবকিছুই শেষ হয়ে গেছে’Ñ বললেন লিবিয়ার প্রয়াত রাষ্ট্রনায়ক মুয়াম্মার গাদ্দাফির ব্যক্তিগত গাড়িচালক হুনাইশ নাসের। গত সপ্তাহে এনটিসি যোদ্ধাদের হাতে আটক হওয়ার মুহূর্তের কথা স্মরণ করে নাসের বলেন, ‘বিপ্লবীরা আমাদের দিকে তেড়ে আসছিল। তাদের দেখে তিনি (গাদ্দাফি) মোটেও ভয় পাননি। কিন্তু কী করবেন তা ভেবে পাচ্ছিলেন না। জীবনে প্রথমবার আমি তাকে অতটা বিচলিত হতে দেখলাম।’ পর মুহূর্তেই উৎফুল্ল সেনারা দখল করে নিল গাদ্দাফির সর্বশেষ ঘাঁটি সিরত।

অস্ত্রধারী যোদ্ধাদের দেখেই দুহাত ওপরে তুলে আত্মসমর্পণ করেন নাসের। কিন্তু রাইফেলের বাটের ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়েন। চোট পেয়ে কালো হয়ে যায় বাঁ চোখ। এরপরই পাইপ থেকে টেনেহিঁচড়ে বের করা হয় গাদ্দাফিকে। নাসের দেখলেন তার মালিকের চারপাশ ঘিরে ফেলেছে বিদ্রোহীরা।

গাদ্দাফির কাছের লোকদের মধ্যে এখনও বেঁচে আছেন নিরাপত্তাবাহিনীর প্রধান মনসুর দাও এবং গাড়িচালক নাসের। গাদ্দাফির চূড়ান্ত দিনের সাক্ষী হয়ে আছেন দুজন। মিসরাতা মিলিটারি ব্যারাকে আটকে রাখা হয়েছে নাসেরকে। তিনি বললেন, ‘আমার সঙ্গের অন্যরা কোথায় আছেন, কেমন আছেন, তাদের কপালে কী ঘটেছেÑ কিছুই জানি না। কেউ হয়ত বিপ্লবীদের হাতে আটক অথবা মারা গেছে।’

সিরতে যুদ্ধের সময় ডান কানটা একেবারেই গেছে নাসেরের। ওই কানে প্রায় কিছুই শুনতে পান না এখন। তাই প্রশ্ন বোঝার জন্য হা করে চোখের দিকেই চেয়ে থাকেন।

শেষ ৫ দিন গাদ্দাফির সঙ্গেই ছিলেন নাসের। যোদ্ধাদের হাত থেকে পালিয়ে বাঁচতে ‘ডিস্ট্রিক্ট-২’ নামের এলাকার এ বাড়ি থেকে ও বাড়ি করেই কেটেছে দিনগুলো।

৬০ বছর বয়সী নাসেরের গায়ে এখনও লেগে আছে গত বৃহস্পতিবারের সেই রক্তবর্ণ চেক শার্ট। তিনি জানান, ‘আমার মালিক সেদিনও বুঝতে পারেননি, আসলে তার চারপাশে কী হচ্ছে। তিনি বেশ অদ্ভুত মানুষ।’ নাসের আরও বলেন, ‘দৃঢ়ভাবে দাঁড়িয়ে পশ্চিমপানে তাকিয়ে থাকতেন। কিন্তু কখনই তার মধ্যে ভয় দেখিনি।’

উপজাতি সম্প্রদায় থেকে আসা নাসেরের বেতন ছিল মাসে ৮শ দিনার। একটা বাড়িও ছিল সিরতে। বললেন, ‘৩০ বছর ধরে তার সঙ্গে আছি। আল্লাহর নামে শপথ করে বলছি, তার মধ্যে কখনও কোনও খারাপ আচরণ দেখিনি। তিনি সবসময় আমার মালিক ছিলেন। আমাকে বেশ পছন্দ করতেন।’

নাসের আরও জানান, ‘যখন বলা হল আমরা খারাপ মানুষের বিপক্ষে যুদ্ধ করছি, আমি বিশ্বাস করেছি।’ এমনকি এ বছরের মার্চে তাকে অবসরে যেতে বললেও, গাদ্দাফির প্রতি অনুগত ছিলেন নাসের।

‘১৭ মার্চেই আমার দায়িত্ব শেষ বলে জানিয়েছিলেন তারা। পরে আমি সিরতে চলে আসি’ বললেন নাসের। সেপ্টেম্বরে যখন মনসুর দাও, নতুন গাড়িচালক মোহাম্মদ ফাহিমা, নিরাপত্তা প্রধান ইজেদিন আল-শিরা, আবদুল্লাহ খামিসকে নিয়ে গাদ্দাফি ত্রিপোলি ছেড়ে আসেন, তখন গাদ্দাফির সঙ্গে পুনরায় দেখা হয় নাসেরের সঙ্গে। কিন্তু সাবেক মালিককে এড়ানোর চেষ্টা করেছিলেন নাসের। তিনি জানালেন, সম্ভবত ১০ অক্টোবর ছিল দিনটা। গাদ্দাফির খাস কামরায় গঠন করা হল বিশেষ বাহিনী। ‘তারপর একটা শিবির থেকে আমাকে ওই বিশেষ বাহিনীতে নিয়ে আসা হল।’

মঙ্গলবার সকালের দিকে, গাদ্দাফির অনুগত এ চালককে একটি ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় মরুভূমির দিকে। সেখানেই তিনি দেখেছেন তার সাবেক মালিক শুয়ে আছেন বালির নিচে, যেখানে ছিল না কবরের কোনও নিশানা। বালি এসে ঢেকে দিয়েছে চিহ্ন।

নিজের চোখে ভুল-ত্র“টির ঊর্ধ্বে থাকা মানুষটির এমন পরিণতি আশা করেননি নাসের। মালিকের সঙ্গে অনিশ্চিত হয়ে পড়েছে তার ভাগ্যটাও। গার্ডিয়ান
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×