আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালের আজকের দিনেই পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক ছোট্ট একটি স্বাধীন দেশের অভ্যুদয় ঘটে।
কিন্তু আজকে বিজয় দিবসে কাউকে শুভেচ্ছা জানাব না কারন তারা বলে বিজয় দিবসেই কেনো..?? অন্যদিন কেনো করিনা ..??
তাদের কাছে ১৬ই ডিসেম্বর নাকি কিছুই না শুধুই লোক দেখানো, যেমনটি ২১শে ফেব্রুয়ারি, ২৬শে মার্চ।
আজকে সেই সকল বীর শহিদদের কথা শ্রদ্ধাভরে স্মরণও করব না..কারন তারা বলে এতে নাকি শহিদদেরকে অবমাননা করা হয়..
একাত্তরের সেই বীর নারীদের কেও স্মরন করতে তাদের মানা...
তাদের কাছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নাকি ষড়যন্ত্র আর বাংলার মানুষ সেই ষড়যন্ত্রের শিকার.!!
তারা ১৯৭১ সালকে গন্ডগোলের বছর হিসেবেই মানে..
তারাই মুক্তিযুদ্ধে শহিদদের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করে, কেউতো আবার বেশি এগিয়ে গিয়ে মুক্তিযুদ্ধে শহিদদের তালিকা দিতে বলে..!!
নাইলে তারা কিভাবে বিশ্বাস করবে..??
তাদের কাছে দেশ অনেক বড়..
কিন্তু পতাকার কোনো মূল্য নেই...!!
সেই তারা কিন্তু অনেক বড় মাপের দেশপ্রেমিক, দেশের জন্য অনেক বড় বড় কাজ করবে..
কবে করবে এইটা জানায় না...
তবে করবে ...!!
মাঝে মধ্যে জানতে মনে চায়
তারা আসলে কারা...??
কেউ কি জান...??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


