নিজের দেশের খেলা দেখা খুবই কঠিন, প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ব্যাটের আঘাতে কলিজা ছাড়খার হয়ে যেতে চায়..
নিজের দেশের খেলা দেখা খুবই কঠিন, প্রতিপক্ষের বোলারদের উইকেট পেতে দেখে নিজের চুল ছিঁড়তে ইচ্ছা করে..
নিজের দেশের খেলা দেখা খুবই কঠিন, প্রতিপক্ষের চার-ছক্কা মারা ব্যাটসম্যানটাকে লংকার রাবনের মতই দানব মনে করতে হয়..
নিজের দেশের খেলা দেখা খুবই কঠিন,
নিজেদের পরাজয়ে নিজেদেরই পিশাচরূপি স্বজাতির পৈশাচিক জয়োল্লাস দেখতে হয়..
নিজের দেশের খেলা দেখা খুবই কষ্টের, এখানে হার-জিতের উল্লাস-কষ্ট ছাড়া মাঝামাঝি বলতে কিছুই থাকে না..
নিজের দেশের খেলা দেখা খুবই কঠিন, দলের জয়ের উল্লাসে মাতোয়ারা হতে হয় নইলে আবেগহীন শুন্যতা জাপটে ধরে..
নিজের দেশের খেলা দেখা খুবই কঠিন, দলের পরাজয়ের বেদনায় নীল হতে হয়। এই নীল ভালোবাসার প্রতীক নয়, এই নীল কষ্টের নীল..
তবুও সবাই নিজের দেশের খেলা দেখতে চায়, কঠিন হলেও চায়, চায় বেদনার নীল দিয়ে ভালোবাসার ক্যানভাসে একটু হলেও রঙের আচড় দিতে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




