বাংলাদেশে আর কোনদিন কি এমন নাট্যকার আসবেন ? যার চরিত্রের জন্য মানুষ কাঁদবে,
মসজিদে সিন্নি দিবে ? এখন পর্যন্ত মনে হচ্ছে না।ভবিষ্যতের কথা ঠিক বলতে পারছিনা।
এই নাটক প্রচারের কিছুদিন পর আমার হাতে সেই কুক্ষ্যাত নাট্যাকারের একটি বই আসলো বইয়ের নাম পিপলী বেগম। পড়াশোনার বাইরে পুরো বই শেষ করা এটিই আমার প্রথম বই। আমি অবাক হয়ে পিপলি বেগম পড়ছি। পিপলী বেগম নামের এক মেয়ে পিঁপড়াকে গড়ে উঠা সেই গল্প আমি এখনো পুরোটা বলে দিতে পারবো।
এরপর থেকে দৃষ্টিভঙ্গি পাল্টে গেল।আমি হুমায়ূন আহমেদ নামের মানুষটার বই পড়ার জন্য আকুল হয়ে থাকতাম।ঈদে কাপড় কেনার টাকা বাচিয়ে বাবার পকেট কেটে বই কিনতে লাগলাম।এরপর হুমায়ূন সাহিত্যের এমন কোন বই নেই যা আমার কাছে নেই।
হুমায়ূন আহমেদ আমাকে জীবনের মানে বুঝিয়েছেন।জীবনকে দেখতে উপলব্ধি করতে,দেখতে শিখিয়েছেন।বৃষ্টিকে ভালোবাসতে শিখিয়েছেন।জোছনাকে যে অনুভব করা যায় এটা বুঝেছি তার বই পড়ে।মানুষের কাছে যেতে,ভালোবাসতে শিখেছি তার কাছে থেকে।আমার চেতনা,দৃষ্টিভঙ্গি সব কিছুরই পরিবর্তন করে দিয়েছেন তিনি।
![]()
একঅশ্রু ভেজা ভালোবাসা আমার কবি রাজার রাজা আপনার জন্য। আপনি কি জানেন ? শুভ্ররা এখনো মোটা লেন্সের চশমা পরে বিরস বদনে ঘুরে বেড়ায়। নিঃসঙ্গ হিমু চাঁদের আলোয় উদ্দেশ্যহীন ঘুরে বেড়ায়, পাড়ার নেড়ি কুকুর এখনো হিমুর পিছু নেয়। আনিস কথা বলতে গেলে এখনো তোতলায়। মিসির আলী সিগারেট হাতে পায়চারি করতে করতে আস্ত একটি রাত কাটিয়ে দেন। বেসুরো চটুল হিন্দি গানের তালে তালে মাথা ঝাঁকায় কতশত বাকের। নিঃশব্দ কষ্ট সহ্য করে চলে রাবেয়া। 'তুই রাজাকার' বলে শত শত তোতা পাখি রাজপথের বিভিন্ন মোড়ে জড়ো হয়। গাজীপুরের শালবনে দিগম্বর হিমু তার দলবল নিয়ে মাটির গর্তে ডুবে থাকে। এখনো চারিদিকে প্রবল হাহাকার ছড়িয়ে চাননিপসর রাত আসে। চন্দ্রকারিগর তাঁর সব কেরামতি সাজিয়ে বসে থাকেন, কিন্তু যার জোছনায় ভেজার কথা, সেই চন্দ্রাহত লোকটি নেই। গত দুটি বছরের সব কটি পূর্ণিমা তাই বিষণ্ণ ঠেকেছে।
![]()
আমাকে স্বপ্ন দেখতে শিখিয়ে আমার স্বপ্নদ্রষ্টাই আজ না ফেরার দেশে।তবু হুমায়ূন আহমেদ মিশে আছে আমার অনুভূতিতে,অন্তরে।স্বত্তার গভীর থেকে অনুভব করি তাকে। মানুষের স্রষ্টা যেন তার কোলে আপনাকে তুলে নেয় এই কামনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

