দক্ষিণ আফ্রিকায় পা রাখার পর থেকেই আফ্রিকানদের সমর্থন আদায়ের চেষ্টায় নেমেছেন আর্জেন্টাইন কোচ। সেই চেষ্টার অংশ হিসেবেই কি না এবার মাধ্যম হিসেবে বেছে নিলেন পেলেকে। এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা আরকি! পেলেকে খুঁচিয়ে আফ্রিকার মানুষের মন জয়।
আফ্রিকায় প্রথম বিশ্বকাপ নিয়ে যারা সংশয় প্রকাশ করেছিল, সেই সব নিন্দুকের মুখে ছাই দিয়ে সাড়ম্বরে চলছে বিশ্বকাপ। গত জানুয়ারিতে আফ্রিকান নেশনস কাপ চলার সময় টোগো দলের ওপর হামলার পর পেলেও নিরাপত্তা নিয়ে তাঁর শঙ্কার কথা জানিয়েছিলেন। ম্যারাডোনা মোক্ষম সময়ের অপেক্ষায় ছিলেন সেটিরই পাল্টা কোনো জবাব দিতে। এতদিন পর সেই কথার সূত্র ধরে আর্জেন্টিনা কোচ বললেন, ‘আফ্রিকান নেশনস কাপের আগে টোগো দলের ওই ট্র্যাজেডির সময় পেছনে ১০ নাম্বার পরে বিশ্বকাপ খেলা এক কালো চুলের ভদ্রলোক বলেছিলেন, দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ আয়োজনের উপযুক্ত জায়গা নয়। আমি বরং বলতে চাই, বিশ্বকাপ এখন অনেক দূর এগিয়েছে।’
বরাবরই আফ্রিকার ফুটবলের ভক্ত পেলে অবশ্য কতটা জোরালোভাবে বিশ্বকাপ নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন, এ নিয়ে বিতর্ক হতে পারে। কিন্তু ম্যারাডোনা সেই সুযোগ হাতছাড়া করবেন কেন। প্রিটোরিয়ার লোফটাস ভার্সফেল্ড স্টেডিয়ামে ডাকা এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেছেন, ‘এই লোকটি বলেছিলেন, দক্ষিণ আফ্রিকা নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে না। কিন্তু আজ দক্ষিণ আফ্রিকা ওই কালো চুলের লোকটিকে দেখিয়ে দিয়েছে স্বাগতিক হিসেবে তাদের যোগ্যতা।’
আফ্রিকার মাটির প্রথম বিশ্বকাপের সাফল্য কামনা করে আর্জেন্টিনা কোচ বলেছেন, ‘আমরা বিশ্বকাপের শুরুটা জানি। আমি হূদয়ের গভীর থেকে আশা করি, দক্ষিণ আফ্রিকা চমত্কার একটি বিশ্বকাপ উপহার দেবে। এর কৃতিত্ব ড্যানি জর্ডান (আয়োজক কমিটির প্রধান) এবং সেই সব লোকের, এই আয়োজনের প্রতি যাদের আস্থা ছিল। আমি অনেক লোককেই দেখেছি, যারা নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে দিন-রাত খেটে মরেছে।’
আর্জেন্টিনার জন্য যেভাবে প্রায় নতুন করে ঢেলে সাজানো হয়েছে তাদের বেস ক্যাম্প, সে জন্যও কৃতজ্ঞতার শেষ নেই অধিনায়কের পর কোচের ভূমিকাতেও বিশ্বকাপ জেতার স্বপ্নে বিভোর ম্যারাডোনা, ‘আমাদের বেস ক্যাম্পটি বিশাল। এবং এখানে আমরা আরামেই আছি। আমরা অবশ্যই সঠিক একটি জায়গা বাছাই করেছি।’ ওয়েবসাইট।
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।