সায়েম উদ্দিনের কবিতা
সায়েম উদ্দিন, ২৩-২৪ বছরের যুবক। বাড়ী তার সম্ভবত মাগুরা জেলায়। আমার কাছে আসা, কিছুক্ষণ বসা, কিছু কথা বলা...১৯৭৪ সালে এসব ছিল তার প্রায় নিয়মিত রুটিন। সয়েম লিখতে -পড়তে পারতো না। কিন্তু অসম্ভব মেধাবী সায়েম আমার সাথে নানা বিষয়ে কথা বলতো। মাঝে মাঝে অবাক করে দিত। সে আমাকে নানা ধরনের ফোক গান শুনাতো। গানের কন্ঠটা মন্দ ছিল না। একদিন সে আমাকে কাগজ-কলম আনতে বললো এবঙ তার একটি কবিতা লিখে রাখতে বললো। সে বললো আর আমি মন্ত্রমুগ্ধের মতো লিখলাম। কবিতা লেখা শেষ হলে সায়েম উদ্দিন বললো যে তার কবিতার প্রভু আলাহ বা ভগবান নয়, এ প্রভূ হল সমাজপতি যারা সমাজ ও দেশ চালায়। আমি এখানে যে কবিতাটি উপস্থাপন করছি এটিই সায়েম উদ্দিনের সেই কবিতা। আমি তার কবিতার একটি শব্দও পরিবর্তন করিনি।
এক বাটী ডাল
১৩ ডিসেম্বর ১৯৭৪
এক বাটি ডাল দুটো পোড়া রুটি
তাতে কিছু ঝিল আর
চার আনা পরিমাণ মাটি
ক্ষুধার তাড়নায় খেয়ে নিলাম
পেট হ’ল পরিপাটি।
আমারই পাশে কত জনা বসে
বাটি বাটি গোশ খেয়ে নেয় কষে
চিনি দুধ কলা ভরিয়ে থালা
আমি শুধু দেখি নিয়তির থেলা।
হে প্রভু তোমার হাতে সরা কাঠি
তাই ওদের দিলে বাটি বাটি
আমার বেলা নয় তাহা খাটি
আমি শুধু নই আরো কোটি কোটি।
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



