somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালবাসার সত্য মিথ্যা : শরীফ এ. কাফী

১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Bhalobashar Sotyo Mithya by Sharif A. Kafi

ভালবাসার সত্য মিথ্যা
শরীফ এ. কাফী
২২ জুলাই ১৯৯৮


আমি যখন যৌনকর্মীদের জীবন, পেশা, সমাজ ও রাষ্ট্র চিন্তা বিষয়ে একটি গবেষণা কাজ শুরু করি ১৯৯৭ সালে, তখন কাজ শুরু করেছিলাম সঙসদ ভবন ও চন্দ্রিমা উদ্যান এলাকা থেকে। তারপর ফিল্ড ওয়ার্কের ক্ষেত্র টাংগাইল, মাগুরা ও যশোর ব্রখেল পর্যন্ত সম্প্রসারিত করি। তার পর সরেজমিনে কোলকাতার সোনাগাছী এবঙ বোম্বের কামাতি বাজার ঘুরে আসি। আমার সর্বশেষ ফিল্ড ওয়ার্কের ক্ষেত্র ছিল টানবাজার।

আমি যাদের সাক্ষতকার নিয়েছিলাম তাদের সবার তথ্যগুলো এক জায়গায় করলে ধেখা যাবে যে, এদরে সবার জীবনের পিছনে একটি করে “কাহিনী” আছে। কাহিনী গুলি মোটামুটি চারটি কাঠামোর মধ্যে সাজনো। কাঠামোগুলির প্রেক্ষাপটগুলো হ’ল (১) প্রেমিকের প্রতারণা; (২) সৎ মায়ের অত্যাচার/ষড়যন্ত্র; (৩) চাকরীর প্রলোভন; এবঙ (৪) জবরদস্তি, বল প্রয়োগ ও ব্লাক মেইলিং। অবশ্য যেসব যৌন কর্মীর জন্ম ব্রথেলে হয়েছে, তাদের কথা ভিন্ন।

আর একটি লক্ষ্যণীয় বিষয় হ’ল যে, বিভিন্ন প্রশিক্ষণ, সভা, সেমিনার, প্রভৃতি থেকে তারা শিখেছে যে, যৌন কর্মীদের কাজ একটি পেশা, পেশা মানে কাজ, কাজ করে খাওয়াতে দোষের কিছু নাই, ইত্যাদি। তারাো মাঝে মাঝে এসব কথা বলে। কিন্তু যখন নিজের জীবন কাহিনী বর্ননা করে, তখন তার বর্ণনা ও উপস্থাপনের ধরন, নির্যাতন, প্রতারণা, প্রলোভন এবঙ ব্লাকমেইলিং এর সাথে তার কাহিনীর একটি যোগসূত্র স্থাপনের প্রচেষ্টা তার জীবন ও পেশার প্রতি পরোক্ষ ভাবে হলে ও একটি বিত:শ্রদ্ধ ভাব প্রকাশ করে। যাদের সাথে কথা হয়েছে তাদের অনেকেই বিডিপিসি গবেষক দলের সদস্যদের কাছে চাকুরীর জন্য অনুরোধ করেছে, কারণ তারা যৌনকর্মীর পেশা থেকে বেরিয়ে আসতে চায়।

আর একটি লক্ষ্যণীয় বিষয় হলো, যৌনকর্মীদের নেতা হিসেবে যাদের সাথে আমাদের পরিচয় হয়েছে, তারা কেউ আর এখন এই পেশায় নিয়োজিত নেই। এই পেশঅয় নিয়োজিত হতে হলে প্রথম যে পুজিটি দরকার তা তাদের নেই। এরা প্রায় সবাই “অল্প” বয়সী অন্য মেয়েদের নিজেদের “আয়ত্বে” বা “অভিভাবকত্বের” অধীনে রেখে, তাদের ইনকাম থেকে জীবিকা নির্বাহ করে।

নীচের কবিতাটি তাদের কাহিনীর অতি সংক্ষিপ্ত একটি প্রতিফলন। যে সব যৌনকর্মী আমাদেরকে সততা ও নিষ্ঠার সাথে সাক্ষাতকার দিয়েছিলেন তাদের উদ্দেশ্যে নিবেদিত।


ভালবাসার সত্য মিথ্যা
শরীফ এ. কাফী
২২ জুলাই ১৯৯৮

ভালোবাসার সত্য মিথ্যা
বুঝিব বলো কেমন করে
সংজ্ঞা কী তার রং কি ধরে
কোথায় খুজি কোন সে ঘরে
প্রেমী কিংবা প্রেমিকারে
রঙের পাতায় রঙ সাজিয়ে
ভালবাসার সুখ সফরে
কখন বাচায় কখন মারে
ধরিত্রির এই চরাচরে
ভালোবাসার সত্য মিথ্যা
বুঝিব বলো কেমন করে।

প্রেমেরে টান, প্রেমের ভান
ভালবাসার মান অপমান
অভিসারের সুখ সাগরে
ছ্যাকার ভাগও সমান সমান
দুই কপোতের বাকুম বাকুম
ভালোবাসার রাত নির্ঘুম
আমি তখন পণ্য বিশেষ
প্রেমের আড়ত প্রেমের বাজার
ভালোবাসার টানবাজারে
ভালোবাসার সত্য মিথ্যা
বুঝিব বলো কেমন করে!
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ২:১৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯


অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও... ...বাকিটুকু পড়ুন

হারিয়ে যাওয়া কিছু শৈশবের গল্প—একটুখানি পুরোনো দিনের খোঁজে।

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:২২



আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা... ...বাকিটুকু পড়ুন

জ্বলে শান্ত জলে

লিখেছেন আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩



বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!

'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জালিম কখনো মুসলিম হয় না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৩

সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৩২



পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ

ভূমিকা ও উৎস:

১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

×