বস্তি শিশুর আনন্দ : শরীফ এ. কাফী
১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Basti Shishur Anondo
বস্তি শিশুর আনন্দ
শরীফ এ. কাফী
মাগুরা, ০৬ নভেম্বর ২০০৬
টিপে টিপে হাসাহাসি
গায়ে গায়ে ঠাসাঠাসি
খালি গায়ে গেঞ্জি ছাড়া
আধা ছেড়া প্যান্টের রশি
জোরসে ঠেলা জোরসে হাসি
দাতগুলো সব মুক্ত রাশি
ক্যামেরাটি দেখতে পেয়ে
একটু যেন বাড়লো হাসি!
মাগুরার এক বস্তির পাশে
শিশুগলো দেখতে পেয়ে
হাসতে হাসতে প্রশ্ন করি
-এই যে তোমরা করছটা কী?
বারেক ফিরে দেখেই বলে
--“মজা করি”
বলেই আবার মজায় মেতে
একজনারে দুজন ঠেলে
হাসতে হাসতে লুটোপুটি।
ক্যামেরা যেই ক্লিক করে
তাদের হাসি আর না ধরে
এবার আবার প্রশ্ন করি
এই তোমাদের হ’ল টা কী?
হাসতে হাসতে আবার বলে
--“ফুর্তি করি”
বলেই আবার হাসির চোটে
খালি পেটে দম ফাটিয়ে
উছলে পড়ে তাদের হাসি।
প্রতিটি দিন এমনি করে
বস্তিবাসী হাজার শিশু
খেলার ছলে হাসার ছলে
দু:খ কষ্ট পেছন ফেলে
অভাবটাকে বিজয় করে
ভবিষ্যতের আশার আলোয়
“আনন্দ” টা মুঠোয় ভরে
ঘুমুতে যায় মায়ের কোলে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও...
...বাকিটুকু পড়ুন
আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩

বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!
'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে...
...বাকিটুকু পড়ুনসাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ
ভূমিকা ও উৎস:
১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত...
...বাকিটুকু পড়ুন