Moddhyobitto Mon by Sharif A. Kafi
মধ্যবিত্ত মন
শরীফ এ. কাফী
১১ সেপ্টেম্বর ২০০৯
মধ্যবিত্ত মন আরো কিছু চায় বন্ধুত্বে সূখী নয়
পেন্সিলে দাগ টানে রেখাহীন
আয়নায় চেহারাটা অন্য কারো হয়ে যায়
সুখের সীমানা টানতে টানতে মনের ঠিকানায়
মধ্যবিত্ত মন সব কিছুর নিজের অস্তিত্বে
বুর্জোয়া পুজিপতির মত মালিক হতে চায়।
সব্যসাচী সারাজীবন আমি ছিলাম কষ্টমুক্ত
সবার ভালবাসায় বন্ধুত্বের সরল সংগায়
মধ্যবিত্ত মন বন্ধুত্ব ছাড়িয়ে আরো চায়
নিবিড় হতে আবেগে একান্ত বালবাসায়
লাখেরাজ নই আমি তোমার খতিয়ানেও নয়
মানুষকে মানুষই ভাবি আছে বন্ধুত্বের দায়।
এক নাটক এক অঙ্কে এক নায়ক এক নায়িকার
দর্শকহীন মঞ্চাভিনয়ে মধ্যবিত্ত চায় যুগল অভিসার
একই ফ্রেমে বাধানো একই দৃশ্যের ছবি
মধ্যবিত্ত মন দেখতে চায় প্রতিক্ষণ নিজের সিনেমায়
বুঝতে চায় না সে ধরার সব কিছু তার নয়
প্রত্যাশায় অত্মাহুতি দেব? আছে বিশ্বস্ততারও দায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



