Promila by Sharif A. Kafi
প্রমীলা
শরীফ এ. কাফী
১৩ সেপ্টেম্বর ২০০৯
প্রমিলা
গায়ের বালা কিশোরী
আমাদের পর পরী পারু পার্বতী।
লাল ফিতায় বাধা দোলানো বেণী
চেখে কাজল কপালে টিপের হাসি
পোষ না মানা লিপ ষ্টিক এলামেলো
হাসির মুক্তো ঝরায় চোখে দ্যুতি
পদ্ম লোচন কিংবা হরিণীর মত
হয়তো বনলতা সেন বড় বড় দুটি
চোখ, মন্দ লাগেনা চিবুকের পড়শী
ঠোটের একটু কোনে কালো যে তিলটি।
কখনো হেটে কখনো নোকায়
কখনো একাকার জলে আর কাদায়
বই খাতা পেন্সিল হাতে স্কুল যায়
পথে বড় বড় সব কুকুরের ভয়
খুলে যেতে চায় প্যান্টের খুটি সেখানে
লুকানো আমসত্ব আর পেয়ারার গুটি
খাল পারাপার একাকী সহজ নয়
চটে লাল হয়ে বসে থাকে আমার অপেক্ষায়।
আমাদের প্রমীলা
গায়ের বালা কিশোরী
আমাদের পর পরী পারু পার্বতী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



