স্বৈরাচার দুর্বিচার : শরীফ এ. কাফী
১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Shoirachar Durbichar by Sharif A. Kafi
স্বৈরাচার দুর্বিচার
শরীফ এ. কাফী
০৫.০৩.১৯৯০
(কবিতাটি ১৯৯০ সালে তখনকার স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে লেখা, “বিশ্ব বেহায়া” শব্দ দুটি বরেণ্য শিল্পী কামরুল হাসানের)
বুট গান ও কবিতা লেখে
ট্রাক মানুষের উপড়ে চড়ে
মন্ত্রী বাড়ীতে ঘুম যায়
স্ত্রী তার দিন রাত
রাজ প্রাসাদে অফিস করে
এক জনের উগরানো উচ্ছ্বিষ্ট
চেটে চেটে আর এক জন
রাজার মশাইর শিষ্য বনে।
এখন কিছু কিছু বুদ্ধিজীবি
বুদ্ধি বৃত্তির চর্চা ছেড়ে
পারিতোষিক পকেটে পুরে
রাজার জন্য গান লিখে
গাধার সুরে গান করে
কানা বক উপোষ দেয়
শকুনী ময়নার তান ধরে
দোয়েল শরমে লুকিয়ে থাকে।
আজব রাজার ফিকির আছে
মসজিদে যায় স্বপ্নাদেশে (?)
কেন্দে কেটে ভাষায় বুক
রাজা মিথ্যে চেখের জলে
ছলা কলার ধুম্রজালে
উজির নাজির অবাক হয়
মসজিদের ফ্লোরে বসে
মিথ্যাচারের বহর দেখে।
এমনি এক স্বৈরাচার দুর্বিচার
গণতন্ত্র দাফন করে
চেপে আছে মাথার ‘পরে,
বলছি কী আর! বোঝ নাই?
মরা গরুর হাড্ডি পেলে
নেকড়ে যেমন খাবলে ধরে
দেশটা এখন তেমনি এক
বিশ্ব বেহায়ার খপ্পরে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও...
...বাকিটুকু পড়ুন
আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩

বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!
'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে...
...বাকিটুকু পড়ুনসাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ
ভূমিকা ও উৎস:
১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত...
...বাকিটুকু পড়ুন