somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশাল অংকের বিনিময়ে বাচ্চু রেজাকারকে সরকারের একটি মহল পালিয়ে যেতে সহযোগিতা করেছে !

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৭১ যুদ্ধের মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রেজাকারের ফাসিঁর রায় হয়েছে। এর রায়ের মাধ্যমে সরকার নিজেদের নির্বাচনী ওয়াদা পূরণ করেছে বলে দাবী করেছে।
যুদ্ধাপরাধের বিচার দীর্ঘ প্রতিক্ষিত বিচার। এ বিচার অনুষ্ঠানের জন্য ৪১ বছর বাংলাদেশের মানুষ অপেক্ষা করেছে। এখন আওয়ামী নেতৃত্ত্বাধীন মহাজোট সরকার মানবতা বিরোধী নামে যুদ্ধাপরাধের বিচার করছে। আযাদের রায়ের মাধ্যমে বিশ্বে যুদ্ধাপরাধ বিচারে বাংলাদেশ ইতিহাস জায়গা করে নিলো।
আযাদ ওরপে বাচ্চু রেজাকারের বিচার ও পালিয়ে যাওয়া নিয়ে সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ। মূলত এটা ঠিক যে বাচ্চু রেজাকার অনুপস্থিত থাকার কারণে তার রায় দ্রুত হয়েছে। এ ক্ষেত্রে সরকার আসামী পক্ষের উকিল নিয়োগ দিলেও তিনি বাচ্চু রেজাকারের পক্ষে জোরালো ডিফেন্স হাজির করেননি। এটা ঠিক সরকারি উকিল কিভাবে একজন পলাতক অপরাধীর বিরুদ্ধে শক্ত ডিফেন্স উপস্থাপন করবে ?
আরেকটা প্রশ্ন সামনে চলে, বাচ্চু রেজাকার কিভাবে সরকারে কড়া নজরদারির মধ্যেও পালিয়ে যায়? তার পালিয়ে যাওয়ার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছিলো- আযাদকে কঠোর নজরদারি রাখা হয়েছে। তিনি যে কোন সময় গ্রেফতার হতে পারেন। অন্যদিকে মিডিয়া সংবাদ প্রকাশ করেছিলো- আযাদ পালিয়ে যেতে পারে। সর্বশেষ মিডিয়ার বক্তব্য সঠিক বলে প্রমাণিত হয়েছে।
এখন প্রশ্ন হচ্ছে- আযাদ কিভাবে পালালো? তার পালানোর পিছনে কি সরকারের কোন গোষ্ঠির সহযোগিতা ছিলো? এসব বিষয়ে ঢাকার কয়েকজন সাংবাদিক বন্ধুর সঙ্গে কথা বলেছিলাম। তারা চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। এদের দু'জন মনে করেন, বাচ্চু রেজাকারকে সরকারের উচ্চ মহলে একটি পক্ষ পালিয়ে যেতে সহযোগিতা করেছিলো। বিনিময়ে বিশাল অংকের অর্থ লেনদেন হয়েছে। সাংবাদিকরা মনে করে, সরকারের ঐ অংশটির সহযোগিতা ছাড়া কোন ক্রমেই বাচ্চু রেজাকার পালিয়ে যেতে পারে না। আমি জানতে চেয়েছিলাম, এ ঘটনা কেন বাংলাদেশের মিডিয়া প্রকাশ করছে না। উত্তরে সাংবাদিকদ্বয় বলেছেন, এ বিষয়ে রিপোর্ট করার মতো যে সব মিডিয়া আছে, সে মিডিয়াগুলোকে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা আগেই ম্যানেজ করে রেখেছেন।
বাচ্চু রেজাকারকে পালাতে দিয়ে সরকারের লাভ কি ? সাংবাদিকরা বললো- প্রথমটি হলো সরকার যুদ্ধাপরাধের বিচারের একটি রায় দ্রুত পেয়ে গেলো। অপরটি হলো- বাচ্চু রেজাকারের পালানোর বিনিময়ে বিশাল অংকের অর্থ লেন দেনের মাধ্যমে সরকারের উচ্চ মহলের কয়েক জনের পকেট ভারি হয়েছে। সবমিলিয়ে দুই দিক রক্ষা করেছে সরকারের সংশ্লিষ্ট মহল।
উল্লেখ্য, ২০১১ সালের ৩ এপ্রিল গ্রেপ্তারি পরোয়ানা জারির পর বাচ্চু রেজাকার পলাতক রয়েছেন।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০১
৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাতছানি

লিখেছেন আহমেদ রুহুল আমিন, ১৭ ই মে, ২০২৬ রাত ১০:২২

বাঁশবনের উপরে গোধূলীর আকাশে
কি'যে অপরুপ লাগে একফালি চাঁদ,
কাশবনের দুধারে মৃদুমন্দ বাতাসে
ঢেউ খেলে যায় সেথা জোৎস্নার ফাঁদ-
আহা..., কী অপরুপ সেই 'বাঁশফালি চাঁদ' ।

পাখিদের নীড়ে ফেরা কল-কাকলীতে
শিউলী-কামিনী যেথা ছড়ায় সুবাস,
আজানের... ...বাকিটুকু পড়ুন

কিচ্ছু চাই না আমি, আজীবন ভালোবাসা ছাড়া!

লিখেছেন রাজীব নুর, ১৭ ই মে, ২০২৬ রাত ১১:৫১



অতি তুচ্ছ বিষয় গুলোতে আমি আনন্দ পাই।
পথে ঘাটের সব রকম দৃশ্য আমি উপভোগ করি। পথে হেটে যাচ্ছি, একসাথে অনেক গুলো কাক কা কা করতে করতে উড়ে গেলো! এটা দেখে... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যতের স্পষ্ট বার্তা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই মে, ২০২৬ সকাল ৭:১৭



কারিনা ইস্যুতে যা ঘটেছে, তা শুধু একটি পরিবারের আত্মপক্ষ সমর্থন না- এটা জনমতের একটি স্পষ্ট প্রতিফলন। যদি শুধুমাত্র আওয়ামী লীগের পক্ষ থেকেই হেটস্পিচ আসতো, তাহলে কারিনার মা জানাজার পর... ...বাকিটুকু পড়ুন

রক্তের দাগে ধুয়ে যাওয়া আভিজাত্য: কারিনা কায়সারের বিদায় এবং আমাদের কিছু নির্মম শিক্ষা

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১৮ ই মে, ২০২৬ বিকাল ৩:৩৯



​বাঙালি সংস্কৃতির চিরায়ত নিয়মে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মানুষ সব বৈরিতা ভুলে যায়। জানাজার খাটিয়া সামনে রেখে স্বজনরা কেবল ক্ষমা চান, চিরবিদায়ের প্রার্থনা করেন। কিন্তু গতকাল আমরা এক অভূতপূর্ব ও হাহাকারে... ...বাকিটুকু পড়ুন

ড. ইউনুস শুধুমাত্র বাই বর্ন বাংলাদেশী!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:১০


আমেরিকার সাথে চুক্তির কথাটি আসলেই ইউনুসের উপদেষ্টাসহ তার লোকজন বলে বিএনপি ও জামাতের সাথে আলোচনা করেই চুক্তিটি হয়েছে!
বিএনপি ও জামায়েতের সাথে আলোচনা করলেই কি এই চুক্তি সঠিক হয়ে যায়?

আপনাদের বিএনপি-... ...বাকিটুকু পড়ুন

×