somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্ষুদ্র ঋণের ‘মডেল ভালো, কিন্তু প্রয়োগ ভুল’: জার্মান সংবাদপত্র

২০ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দৈনিক ‘ক্যোলনার স্টাট-আনসাইগার' এক বিশাল প্রতিবেদনে গোটা বিষয়টি তুলে ধরেছে, যার শিরোনাম – ‘মডেল ভালো, কিন্তু প্রয়োগ ভুল'৷ লেখক মন্তব্য করেছেন, ঢাকার মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয় ভবনটি দেখলে আগের মতো এখন আর আশার আলো জাগছে না৷ দারিদ্র নির্মূল করার অঙ্গীকার করে যিনি একদিন কর্মসূচি শুরু করেছিলেন ও নোবেল পুরস্কার পেয়েছিলেন, তিনি নিজে ও তাঁর সৃষ্টি এখন বড় প্রশ্নের মুখে৷ নিজের দেশে অধ্যাপক ইউনূসকে আদালতে হাজির হতে হচ্ছে৷ দেশের রাজনৈতিক নেতাদের সম্পর্কে তীর্যক মন্তব্য করে আজ তিনি তাদেরই রোষের মুখে পড়েছেন৷ অধ্যাপক ইউনূসের সাবেক সহকারী মোজাম্মেল হককে উদ্ধৃত করে লেখক মন্তব্য করেছেন, যেই কেউ নিজেকে অপরিহার্য মনে করে, তখনই সমস্যা দেখা দেয়৷ অধ্যাপক ইউনূস সব সাফল্যের জন্য নিজেকে ছাড়া কাউকেই ‘ক্রেডিট' দিতে প্রস্তুত নন৷ মোজাম্মেল হক ইউনূস সম্পর্কে বলেছেন, ‘‘মানুষটা ভালো, কিন্তু তাঁর হৃদয়টা ছোট৷''

‘ক্যোলনার স্টাট-আনসাইগার' তার জার্মান পাঠকদের জন্য অধ্যাপক ইউনূস ও তাঁর কর্মজীবনের একটা খতিয়ান তুলে ধরে লিখেছে, ক্ষুদ্র ঋণের গোটা ধারণাটাই সংকটের মুখে পড়ে ঠিক সেই সময় থেকে, যখন সাধারণ ব্যাংকগুলিও ইউনূসের মডেল অনুসরণ করতে শুরু করে৷ দারিদ্র নির্মূল করতে নয়, নিজেদের ব্যবসা বাড়াতেই তারা এই পথে চলতে শুরু করে৷ ঋণ দেওয়ার সময় গ্রাহকের দুর্বলতার সুযোগ নিয়ে তারা চড়া সুদ বেঁধে দিয়ে থাকে৷ ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যে এই ব্যবসার ভয়াবহ পরিণতি দেখা যাচ্ছে৷ অসংখ্য কৃষক চড়া সুদের ক্ষুদ্র ঋণের বোঝায় বিপর্যস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে৷ বাংলাদেশে গ্রামীণ ব্যাংক ঋণের টাকা ফেরত পাওয়ার ক্ষেত্রে যে সাফল্য দেখাতে পেরেছে, ভারতে তার একেবারে বিপরীত চিত্র দেখা যাচ্ছে৷ সেখানে মাত্র কুড়ি শতাংশ ক্ষেত্রে ব্যাংক ঋণ ফেরত পাচ্ছে৷ এই পরিস্থিতির সঙ্গে অ্যামেরিকার গৃহঋণ সংকটের কিছুটা তুলনা করা যেতে পারে৷ বাংলাদেশে গ্রামীণ ব্যাংক মূলত নারীদের হাতে ঋণের টাকা তুলে দিয়ে সমবায় ব্যবস্থার মাধ্যমে যে দায়িত্বজ্ঞান গড়ে তুলতে পেরেছে, শুধু ব্যবসার খাতিরে ক্ষুদ্র ঋণ দেওয়ার সময় সেসব বিবেচনা করা হয় না৷ অধ্যাপক ইউনূস নিজে বলেছিলেন, ‘‘ক্ষুদ্র ঋণের এই ধারণার মূল উদ্দেশ্যই বহলো মুনাফালোভী ব্যবসায়ীদের হাত থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা৷'' অথচ আজ সেই আদর্শকেই বুড়ো আঙুল দেখিয়ে বেসরকারি ব্যাংকগুলি ক্ষুদ্র ঋণের ব্যবসা শুরু করেছে – মন্তব্য করেছে ‘ক্যোলনার স্টাট-আনসাইগার'৷
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×