অবরুদ্ধ তরুণ সমাজ আজ বাকরুদ্ধ হয়ে তাকায় আকাশ পানে
ভ্যাপসা গরম আর শঙ্কিত শীৎকার ভেসে আসে ওই আকাশ থেকে
বৃষ্টিধারার মত
সে বৃষ্টি করুনাধারা নয়
একেক ফোটা বৃষ্টি একেকটি করে অভিশাপ দেয় আমাদের
যেন আমাদের অতীতে নিয়ে গ্রাস করতে চায়
পায়ের নিচের মাটি ফুঁড়ে ভবিষ্যৎ তার নোংরা হাত দিয়ে ইশারা করে
আয় আয়
কম্পিত অতীত আর শঙ্কিত ভবিষ্যৎ ভুলে
চিরচেনা বর্তমান নিয়েই কারবার করব আমরা
আজ,এখন,এখানেই।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


