নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট বিপুলভাবে জয়ী হয়েছে। ঘোষিত ২৯৫ টি আসনের মধ্যে মহাজোট ২৬২ টি আসন (আওয়ামী লীগ এককভাবে ২২৯) জিতেছে। এত ব্যাপক বিজয় এত বিশাল ব্যবধান সব রকম জরিপ, সব ভবিষ্যতবানীকে ম্লান করে দিয়েছে। জনতার এই রায় একটা ভোট বিপ্লবে পরিনত হয়েছে । মহাজোট ও আওয়ামী লীগকে জানাই অভিনন্দন।
তবে আওয়ামী লীগের জন্য সতর্কবাণীও আছে। চার দল ও গতবার কাছাকাছি বিজয় পেয়েছিল। কি কারনে চার দলের এই পতন তা আওয়ামী লীগকে মনে রাখতে হবে। জনগন কেন তাদের ভোট দিয়েছে তাও তাদের বুঝতে হবে।
আওয়ামী লীগকে দেশ পরিচালনা করতে হবে তাদের ইশতেহার অনুযায়ী। আর তাদের ছোট নেতা ও কর্মীদের নিয়ন্ত্রনে রাখতে হবে। ২০০১ এ আওয়ামী লীগ হেরেছিল এদেরই জন্য। আওয়ামী লীগ যদি চাদাবাজী নিয়ন্ত্রন করে ইশতেহার অনুযায়ী দেশ পরিচালনা করতে পারে তাহলে সহসা আওয়ামী লীগ আর নির্বাচনে পরাজিত হবে না।
এটা মনে রাখতে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দকে অনুরোধ করছি।
আবারও শেখ হাসিনাকে অভিনন্দন।
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


