somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন কিছু কনফিউশন দূর করে দিই :)

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাথায় কিছু জিনিস ঘুরপাক খাচ্ছে, সেটা ক্লিয়ার করে বলি।

অর্থমন্ত্রির মন্তব্য, ‘যে ভ্যাট আরোপ করা হয়েছে, তা প্রত্যাহার করা হবে না। আমাদের রাজস্ব সংগ্রহের উৎস কোথায়? বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ভ্যাট রাজস্ব সংগ্রহের একটি ভালো উৎস হতে পারে। একজন ছাত্র যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে তার এভারেজ খরচ হলো দৈনিক এক হাজার টাকা। এবং তার বিরাট অংশ হলো বেতন। দৈনিক এক হাজার টাকা...আমি অনেকগুলো, ২৮টা বিশ্ববিদ্যালয়ের তথ্য কাগজপত্র নিয়ে নিজে হিসাব করেছি যে তার দৈনিক খরচ এক হাজার টাকা। সেখানে আমি ৭.৫ পারসেন্ট দাবি করেছি।’



১. আমি এই মন্তব্য মোটেই সাপোর্ট করিনা। শিক্ষার ওপর ভ্যাট মানিনা। তবে উনার মন্তব্য থেকে এটা ক্লিয়ার, যে ১০০০ টাকার কথা উনি বলেছেন সেটা একজন শিক্ষার্থীর দৈনিক হাত খরচ নয়। হাত খরচ, টিউশন ফি সহ সব মিলিয়ে দৈনিক এভারেজ খরচ ১০০০ টাকা। সব ভার্সিটির শিক্ষার্থীর ক্ষেত্রে এটা সঠিক নয়। তবে ঢাকার কয়েকটা হাতে গুনা ভার্সিটির ক্ষেত্রে এই খরচ অমূলক কিছুও নয়। চার মাসের সেমিস্টার ফি + ল্যাব ফি + এই সেই আগর বাগর ফি মিলিয়ে যদি ১ লক্ষ টাকা আর দৈনিক হাত খরচ যদি ১০০ টাকাও হয় তাহলে দৈনিক মোট খরচ কিন্তু ১০০০ টাকারও বেশি পড়ে (নর্থ সাউথ বা এরকম কিছু ভার্সিটি)। ১০০০ টাকার ভেতরে অর্থমন্ত্রি ৭৫ টাকা ভ্যাট এর কথা বলেছেন, কারো হাত খরচ এর উপরতো আর উনি ভ্যাট চাইবেন না। সুতরাং উনি টিউশন ফি এর কথাই বলেছেন। আমরা অনেকে না বুঝেই ফান উড়াচ্ছি। তবে হ্যা, এই কয়েকটি ভার্সিটির কিছু পোলাপান ছাড়া বেশিরভাগ ভার্সিটিতেই মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা পড়ে। অনেকে টিউশনি করে নিজের ফি দেয়। আমি কি পারতাম না নর্থ সাউথ বা AIUB তে এডমিশন নিতে? আমার সে যোগ্যতা ছিল। কিন্তু ছিলনা এত টাকার বোঝা কাধে চেপে নেওয়ার শক্তি। সবাইকে এক পাল্লায় মাপাতো অন্যায়। আমরা ঠিক মত নিজের টিউশন ফি-ই দিতে পারছিনা। তার ওপর বাড়তি ভ্যাট! মঘের মুল্লুক?


২. "ভ্যাট দেওয়ার দায়ীত্ব শিক্ষা প্রতিষ্ঠানের, শিক্ষার্থীদের নয়" - এতে লাফানোর কিছু নাই। এটা একটা ভিত্তিহীন কথা। এই নিয়ম চালু থাকলে সামনের সেমিস্টার থেকেই ফি বাড়িয়ে দেবে। পুরনোরা অতটা ক্ষতির সম্মুখীন না হলেও নতুন যারা ভর্তি হবে তাদেরকে ভ্যাটম্যান এর ফাদে পড়তে হবে। টিউশন ফি এর সাথে ভ্যাট অন্তর্ভুক্ত। তার মানে শিক্ষার্থী ভ্যাট দিবেনা বলা হলেও সেটি কিন্তু শিক্ষার্থীকেই দিতে হবে। অনেকেই হয়তো জানেন না, অলরেডি আমরা ৪.৫% ভ্যাট দিচ্ছি! সেটা কোথাও উল্লেখ নেই, অথচ আমাদের কাছ থেকেই আদায় করা হচ্ছে কৌশলে। ৩% বাড়িয়ে ৭.৫% করা হয়েছে। অথচ ভার্সিটি আমাদের কাছ থেকে পুরো ৭.৫% আদায় করছে। আমরা যদি এই ৭.৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করতে পারি তাহলে আমাদের টিউশন ফি উল্টো ৪.৫% কমে যাওয়ার কথা। এরা বাটপার, এরা এটা করবেনা। তাও, এই ভ্যাট যদি প্রত্যাহার করতে পারি তাহলে বলতে পারব আমাদের কষ্ট সার্থক। তাই ভ্যাট প্রত্যাহার না করার আগ পর্যন্ত আন্দোলন চলবে।


#NoVat_On_Education
#I_am_not_a_child_of_an_ATM_Booth
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শান্তির ঠিকানা—পরিবার

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:০০




শান্তির ঠিকানা—পরিবার

ভালো থাকার জন্য অনেক কিছুই প্রয়োজন—অর্থ, সফলতা, সম্মান, স্বাচ্ছন্দ্য। কিন্তু এসবের মাঝেও যদি ঘরে শান্তি না থাকে, তবে মনের ভেতর কোথাও যেন একটা শূন্যতা থেকেই যায়।

বাইরের পৃথিবী যতই... ...বাকিটুকু পড়ুন

আমাকে দিয়ে সেলস হবে না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৫

আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

×