সামুতে রেজিষ্টেশান করার পর প্রথম প্রথম প্রচুর ব্লগ লিখেছি। কিন্তু এখন আর লেখার আগ্রহ নাই। আগ্রহ নাই বললে ভুল হবে, আসলে আগ্রহ হারিয়ে ফেলেছি। অনেক কষ্ট করে একটি লেখা লিখি এই ভেবে যে আমার লেখাটি অনেকেই পড়বে। কিন্তু লেখাটি প্রকাশ হওয়ার ২০/২৫ মিনিটের মধ্যে লেখাটি প্রথম পাতা থেকে হারিয়ে যায়। মোটামোটি ১/২ ঘন্টার মধ্যে লেখাটি ৪/৫ পাতা ভিতরে চলে যায়। সাধারণত ব্লগারেরা এত ভিতরের পাতায় গিয়ে লেখা পড়েনা। সুতরাং লেখা প্রকাশ হওয়ার পর অল্পক্ষণ এর মধ্যে যারা ব্লগে থাকবে তারাই শুধু লেখাটি পড়বে। এই সমস্যা সমাধানের জন্য আমি একবি প্রস্তাব দিয়েছিলাম, অনেকেই আমার সাথে একমতও হয়েছিল। Click This Link কিন্তু ব্লগ কর্তৃপক্ষে আমার প্রস্তাবটি আমলে নেননি। অথবা নেওয়ার প্রয়োজনও বোধ করেননি। আমার মতো এমন শতশত ব্লগার যদি লেখার আগ্রহ হারিয়ে পেলে তাহলে তাদের কি? তাদের ব্লগতো আর বন্ধ হয়ে যাবে না.... ব্লগ চলতেই থাকবে। সুতরাং তাদের এই নিয়ে মাথা না গামালেও চলবে। এই হয়তো তাদের চিন্তাধারা। আমরা যে ব্লগটি আরো জনপ্রিয় অবস্থায় দেখতে চাই,আমাদের যে ব্লগের প্রতি ভালবাসা আছে সেটা তাদের বুঝানো গেলনা। ভালবাসা আছে কিন্তু সেই ভালবাসার মর্যাদা পেলাম না এই আর কি......
আলোচিত ব্লগ
যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন
বিপ্লবী...বিপ্লবী...
তোমার তো পায়ে হেঁটে ফেরার কথা কথা ছিলো ইনকিলাবের গর্জনে থরথর করে কাঁপবে... ...বাকিটুকু পড়ুন
জ্বলে শান্ত জলে

বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!
'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন
জালিম কখনো মুসলিম হয় না
সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন
জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ
ভূমিকা ও উৎস:
১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন
একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি
একটি ছবি অনেক সময় হাজার শব্দের চেয়ে বেশি কথা বলে। নীল ফুলেল শার্ট পরা এক বয়োবৃদ্ধ মানুষের হাত... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।