অভিমানি
১৩ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তুই আমার সহপাঠী , বন্ধু ,প্রিয় মানুষের অভিমানী মুখ । ঝাউ গাছের ছায়ায় চিকচিক করা বালির উপর হেলানো চেয়ারে তোর উত্তাল ঢেউয়ের গর্জন আর হৃদয় ছুয়ে আসা দক্ষিনা হাওয়া আমার হৃদয়ে আলোড়ন সৃষ্টি করে তোর বিশালতার রূপ উপভোগ করতে আর নোনা জলে দেহ মন সপে দিতে। তোর বুকের চির উচ্ছল ঢেউ প্রচন্ড অভিমানী, সে চায় হিরা আর মুক্তাকে পাশে বসিয়ে সিক্ত করতে , হৃদয় মন ভিজিয়ে দিতে আর তার বুকের ভিতর অদৃশ্য করতে । আশার কথা হল সে আসবে , চিকচিক বালির উপর পায়েল পরা কোমল পা ফেলতে ফেলতে ঘুরে বেড়াবে তোর এই বিশাল বেলাভূমিতে আমার হাত ধরে । শীতল বাতাসে দীঘল কালো চুল উড়বে, ঝাউ গাছের ছায়ায় বসতে বসতে মন উড়বে । তারপর ঢেউয়ের জলে দুজন সিক্ত হব । বায়ু আটকানো টায়ারে দুজন ভাসতে ভাসতে এগিয়ে যাব গহীন থেকে গহীনে যেখানে জন কোলাহল থাকে না, যেখানে উচু থেকে উচু ঢেউয়ের অবস্থান.......................
যেখানে তোর সুপ্রসস্থ হৃদয় থাকে ।
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর...
...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি...
...বাকিটুকু পড়ুন
কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের...
...বাকিটুকু পড়ুন
চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার...
...বাকিটুকু পড়ুন