২৫ এপ্রিল থেকে ‘গণজাগরণ’ নামে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করতে যাচ্ছে শাহবাগের গণজাগরণ মঞ্চ। এটি সম্পাদনা করবেন গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক মারুফ রসূল। উপদেষ্টা সম্পাদক হিসেবে থাকবেন মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
ইমরান এইচ সরকার বলেন, ‘২৫ এপ্রিল গণজাগরণ নামে পত্রিকাটি আত্মপ্রকাশ করবে। এতে মঞ্চের কর্মসূচি, আমাদের বক্তব্য, আন্দোলনের ভবিষ্যৎ এবং আন্দোলনের বিরুদ্ধে জামায়াত-শিবিরের অপপ্রচারের চিত্র তুলে ধরা হবে। পত্রিকাটি মঞ্চের মুখপত্র হিসেবে সারাদেশে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা রয়েছে বলে জানান তিনি। ইমরান আরও বলেন, ‘দেশ-বিদেশের বিভিন্নস্থানে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চগুলোর কার্যক্রম এ পত্রিকায় প্রকাশিত হবে। পত্রিকা প্রকাশের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। ৪ পাতার এ পত্রিকার প্রথম সংখ্যায় দুই থেকে তিন লাখ কপি ছাপানোর চেষ্টা থাকবে বলে জানান তিনি। পত্রিকার ব্যয় সম্পর্কে জানতে চাইলে ইমরান বলেন, ‘অনেকেই আর্থিক সাহায্য পাঠাতে আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া অনেকে কাগজ, কেউ বিনা টাকায় মুদ্রণের আশ্বাস দিয়েছেন। অনেকে আগেই আর্থিক সহায়তা করেছিলেন সে অর্থ থেকেও খরচ করা হবে। প্রথম সংখ্যা প্রকাশ করতেই আর্থিক বিষয় বিবেচনা করতে হচ্ছে। শুভেচ্ছা মূল্যের বিনিময়ে পত্রিকা সরবরাহ করা হবে, ফলে পরবর্তী সংখ্যা নিয়ে দুশ্চিন্তা করতে হবে না আশা করছি।’
পত্রিকার সম্পাদক ব্লগার মারুফ রসূল জানান, প্রতি সপ্তাহে চার পৃষ্ঠার বুলেটিন আকারে প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। পত্রিকাটি প্রকাশনা চালিয়ে নেওয়ার জন্য শুভেচ্ছা মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। প্রথম সংখ্যায় তিন লাখ কপি প্রকাশের চেষ্টা রয়েছে। সারাদেশের গণজাগরণ মঞ্চের খবরাখবরও এ পত্রিকায় থাকবে বলে জানান তিনি। মারুফ বলেন, প্রজš§ চত্বরে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে চলমান আন্দোলনের সংবাদ সারাদেশে পৌঁছে দিতে এ পত্রিকা প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




