somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিএনপি রাজনৈতিক দল নয়। একটি সন্ত্রাসী সংগঠন। সজীব ওয়াজেদ জয়

১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনৈতিক দল নয়। তারা একটি সন্ত্রাসী সংগঠন’, বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে নিজের ফেসবুক পেজে এই মন্তব্য করেন জয়।
ফেসবুকে জয় বলেন, ‘বিএনপির অগ্নিসংযোগ হামলার শিকার মানুষদের সাক্ষাতের জন্য আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শনে গিয়েছিলাম। এটা ছিলো এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। অধিকাংশ নিরপরাধ মানুষকে তারা এমনভাবে পুড়িয়েছে যে সনাক্ত করা যায় না। নিষ্পাপ শিশুদের যেভাবে পুড়িয়ে দেয়া হয়েছে তা দেখে আমি অসম্ভব রাগান্বিত হই, বিশেষ করে একটা ছোট মেয়ের পুড়ে যাওয়া দেখে যে কিনা আমার মেয়ের চেয়ে বছর খানিকের বড় হবে।’
তিনি আরও বলেন, ‘আমি যখন সেখানে ছিলাম, তখন আমরা খবর পেলাম একটা যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিসংযোগ করা হয়েছিলো। দুই বিএনপির সন্ত্রাসী ঐ বাসে ছিলো এবং তারা বসার স্থান পরিবর্তন করছিলো, দেখে মনে হবে যে তারা কোন ভালো সিটের সন্ধানে ছিলো। আসলে এসময় তারা আসলে বাসের মেঝেতে গান পাউডার ছড়াচ্ছিলো। বাস যখন দ্রুত চলতে শুরু করলো তখন তারা তা জ্বালিয়ে দিলো এবং ঝাঁপ দিয়ে নেমে পড়লো। অন্য আরেকটি ঘটনায়, একটি শিশু একটা বাসে ঘুমিয়ে পড়েছিলো, এমন সময় ঐ সন্ত্রাসীরা পেট্রোল ঢেলে তাতে অগ্নিসংযোগ করলে যাতে শিশুটিও দগ্ধ হলো। এমন বহু ঘটনা গত দুই সপ্তাহে ঘটেছে। শুধুমাত্র দানবেরাই এই জঘন্য কাজ করতে সক্ষম। এটা সন্ত্রাসবাদ।’
এই সকল সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে বিচার করা উচিত উল্লেখ করে জয় আরও বলেন, ‘বিএনপি আর কোনও বৈধ রাজনৈতিক দল নয়। তারা একটি সন্ত্রাসী সংগঠন। তাদের শীর্ষ নেত্রীসহ সবাই যারা এই সন্ত্রাসী হামলার হুকুম দেয় এবং সন্ত্রাসবাদের অর্থের জোগান দেয় তাদের অবশ্যই আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেয়া উচিত।’
Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×