somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রানা প্লাজার দেড়শ স্বেচ্ছাসেবককে সংবর্ধনা

১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রানা প্লাজার দেড়শ স্বেচ্ছাসেবককে সংবর্ধনা
দেশে এই প্রথমবারের মতো সাভারের রানা প্লাজা দুর্ঘটনায় নিহত-আহত পোশাক শ্রমিকদের উদ্ধার কাজে নিয়োজিত ১৫০ জন স্বেচ্ছাসেবককে সংবর্ধনা দেয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি (বিবিটিএ) মিলনায়তনে শনিবার এই সংবর্ধনা দেয়া হবে।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। বিশেষ অতিথি থাকবেন ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিফিল ডিফেন্সের প্রকল্প পরিচালক মোঃ আতাউল হক, সাভার সেনানিবাসের এনডিসি মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। চলতি বছরের ২৪ এপ্রিল দেশের ইতিহাসে ঢাকা জেলার সাভারের রানা প্লাজায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে ৫টি পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক আটকে আহত হন এবং এর মধ্যে মারা যান ১১৩৩ জন পোশাক শ্রমিক। আহত-নিহত এই শ্রমিকদের উদ্ধারে দেশের বিভিন্ন এলাকা থেকে তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন স্বেচ্ছাসেবীরা। উদ্ধার করার সময় একজন স্বেচ্ছাসেবী গুরুতরভাবে আহত হয়ে মারাও গেছেন। তাদের অবদানকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ ব্যাংক সংবর্ধনার এ উদ্যোগ নিয়েছে। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের তথ্যের ভিত্তিতে তালিকা করে ১৫০ স্বেচ্ছাসেবককে আগামী শনিবার এই সংবর্ধনা দেয়া হচ্ছে। এরপর আরো নামের তালিকা পাওয়া গেলে তাদেরও সংবর্ধনা দেয়া হবে।
এ ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ মাহফুজুর রহমান গত বুধবার ভোরের কাগজকে বলেন, যারা নিজের জীবনকে তুচ্ছ করে অন্যের উপকারে ঝাঁপিয়ে পড়েন তাদের স্মরণীয় এবং ভবিষ্যৎ প্রজন্মকে দেশের স্বার্থে সেবামূলক কাজে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করার জন্যই এই উদ্যোগ নেয়া হয়েছে।
উল্লেখ্য, বিভিন্ন সংগঠনের তথ্যমতে, রানা প্লাজায় দুর্ঘটনায় এখানো নিখোঁজ রয়েছেন ৩৬৩ জন পোশাক শ্রমিক। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজে ৩২২ জনের মধ্যে ডিএনএ পরীক্ষার মাধ্যমে সম্প্রতি ১৫৭ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।
জেলা প্রশাসকের মাধ্যমে তাদের আর্থিক সহায়তা দেয়া হবে বলে জানা গেছে। ওই ঘটনার পর বাংলাদেশ ব্যাংকের আহ্বানে সাড়া দিয়ে দেশে কার্যরত বিভিন্ন ব্যাংক ও আির্থক প্রতিষ্ঠান আহত-নিহত শ্রমিকদের প্রায় দেড়শ কোটি টাকা আর্থিক সহযোগিতা করেছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×