নতুন বছরে ব্যাংকের ছুটি ২৪ দিন
দেশের তফসিলি ব্যাংকগুলোর জন্য আগামী বছরের ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। নতুন বছরে সাপ্তাহিক ছুটির বাইরে মোট ২৪ দিন বন্ধ থাকবে। এ ব্যাপারে গত বুধবার বাংলাদেশ ব্যাংকের ২০১৪ সালের পঞ্জিকা প্রকাশ করা হয়েছে বলে জানা গেছে।
তালিকা অনুযায়ী, বছরের প্রথম ছুটি হবে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ১৪ জানুয়ারি। এছাড়া শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস, স্বাধীনতা ও জাতীয় দিবস, বাংলা নববর্ষ, মে দিবস, বুদ্ধপূর্ণিমা, শবে বরাত, জুমাআতুল বিদা ও শবে কদরের ছুটি তো থাকছেই। বিভিন্ন দিবস উপলক্ষে নির্ধারিত ছুটির মধ্যে ছয়দিন পড়েছে সাপ্তাহিক ছুটির মধ্যে। এছাড়া ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, জন্মাষ্টমী, বিজয়া দশমী, আশুরা, বিজয় দিবস ও বড়দিনেও একদিন করে ব্যাংক বন্ধ থাকবে। আর ব্যাংক হলিডে উপলক্ষে বন্ধ থাকবে দুদিন। ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে তিন দিন করে বন্ধ থাকবে ব্যাংকগুলো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।