আজ ৭ মার্চ। বাংলাদেশ, বাঙ্গালী, বাংলাদেশী, স্বাধীনতা এসব শব্দের সাথে ওতপ্রোতভাবে জড়িত একটি দিন। এই রচিত হয়েছিল এক মহাকাব্য। রেসকোর্স ময়দানে এইদিন স্বাধীনতা ও গনতন্ত্রের জন্য সংগ্রামের ডাক দিয়েছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী শেখমুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান কে বাদ দিয়ে বাংগালীর স্বাধীনতার ইতিহাস রচনা কিংবা বাংলাদেশের ইতিহাস রচনার কোন সুযোগ নেই।
আমি জানি আমরা যারা বিএনপি করি তারা বঙ্গবন্ধুকে সন্মান করি। তারপরও হয়ত কিছু বিএনপি মনা ভাই আছেন যারা মনে করেন বিএনপি করলে বঙ্গবন্ধুকে সন্মান করা যাবেনা। কিন্তু তা কি ঠিক?
বঙ্গবন্ধু কে সন্মান করতে হলে যে আওয়ামিলীগ করতে হবে তার কোন লজিক নাই। ১৯৭১-এর আগের বঙ্গবন্ধু ছিলেন আওয়ামিলীগের। ১৯৭১ পর থেকে তিনি সকল বাংলাদেশীর। আওয়ামীলগ বিরোধীতা আমরা করি। আওয়ামিলীগের রাষ্ট্রনীতির সাথে আমাদের মিল নাই কিংবা আমরা মহান নেতা বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী তাই আমরা আওয়ামিলীগ বিরোধী। গনতান্ত্রীক দেশে এটা থাকবেই। কিন্তু তাই বলে আমরা কেউ যেন বাংলা নামের দেশটি যিনি দিয়ে গেছেন তাকে নিয়ে বাজে ধারনা পোষন না করি। মনে রাখবেন যার সন্মান তাকে না দিলে সেটা আমাদের নৈতিক দৈন্যতা।
হয়তো এখন আমার কোন কোন দলীয় ভাই রেগে যাবেন। বলবেন ওরা ( আওয়ামিলীগ) তো স্বাধিনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান কে গালাগালি করে। তাহলে আমরা কেন মুজিব কে গালাগালি করবোনা। কথাটা সত্য যে অনেক আওয়ামিলীগার কিন্তি জিয়ার নামে আজেবাজে কথা বলে। কিন্তু তাই বলে আমরা কি বঙ্গবন্ধুকে অসন্মান করব? না মোটেই না। মনে রাখবেন আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান আর নেত্রী বেগম খালেদা জিয়া কোনদিন বঙ্গবন্ধুর মত মহীরূহ কে অসন্মান করেনি।
মনে রাখবানে স্বাধীনতা বিরোধী রাজাকার আল বদরের অনুসারীরাই একমাত্র বঙ্গবন্ধুকে নিয়ে বাজে কথা বলতে পারে। আমরা কি রাজাকরদের অনুসরন করতে পারি। আমরা বিএনপি, আমরা আমাদের মত থাকি। আমরা যেন শিবিরে বিলীন হয়ে না যাই।
আসুন আমরা আজ সবাই মিলে শপথ নিই আমরা আমাদের গৌরব কে বড় করে দেখব। আমরা আগামী দিনে বঙ্গবন্ধুকে সন্মান করব। নৌকায় ভোট না দিই কিন্তু একটা দেশ যিনি দিয়ে গেছেন তাকে মাথায় তুলে রাখব। আজ ৭ মার্চ থেকেই হয়ে যাক আমাদের সকল জাতীয় নেতা কে সন্মান করার দৃপ্ত শপথ।
সবাই ভাল থাকুন।
সুন্দর ও নির্মল থাকুক আমার প্রিয় বাংলাদেশ।
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




