somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সম্পর্কের ক্যামোফ্লেজ

১৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্রমশ মৃত্যুর দিকে গুটি গুটি পা ফেলে এগিয়ে যাওয়া এমন কারো সাথে কি কেউ কোনদিন কথা বলেছেন? আচ্ছা মৃত্যুর কিছুটা পূর্ব মুহুর্তে মানুষের অনুভূতি কেমন হয়? তার গায়ের রং, চেহারার ভাঁজ, চোয়ালের মানচিত্র, তার নিউরণের কার্যক্ষমতা এগুলো কেমন থাকে।
কিংবা মৃত্যু পথযাত্রী মানুষটির প্রতি তার আশে পাশের মানুষদের আচরণ কেমন থাকে? এসব প্রশ্নের উত্তর যদি কারো কাছে খুঁজে পেতাম তাহলে নিজের সাথে আসন্ন মরহুম মানুষটিকে মিলিয়ে নিতাম।


ভাগ্য বিশ্বাসী কোনদিনই ছিলাম। কিংবা কোন তদবিরে এতটুকুন বিশ্বাস ছিলনা। মা যতবারই বাহুতে মাদুলি বেঁধে দিয়েছেন ততবারই সেটা ছুঁড়ে ফেলে দিয়েছি। কি অদ্ভুত এখন আমাকে ফুটপাথে অন্যের ভাগ্য গননা করতে করতে নিজের কমনীয়তা হারানো টিয়া পাখি ভীষন টানে। ছুটে যেতে ইচ্ছে করে গনকবাড়ি। বিজ্ঞ টিয়া পাখি কাগজ উঠিয়ে জানিয়ে দিবে আমার শনির দশা ! কিন্তু জেনে কি লাভ ইনসমনিয়ার বাড়তি রসদ ছাড়া।

ক্রিকেট মাঠের খেলার সাথে জীবনের খেলার কোন মিল নাই। স্বদেশের পরাজয় কিংবা ক্ষণায়ু ইনিংস কিছুতেই মেনে নিতে পারিনা। কিন্তু কি আচার্য্য প্রতিক্ষনেই মেনে নিচ্ছি জীবন ইনিংসের নীরব পরাজয়।

অদ্ভুত নগর। সৃষ্টির সেরা মানুষের অহরাত্রি বিচরণ। তবুও ভয়, তবুও শূন্যতা। সম্পর্ক গুলো মাঝে মাঝে নিছক ক্যামোফ্লেজ কিংবা জীবনের বড় ট্রাজেডী। যেন পলাশীর প্রান্তরে দাঁড়িয়ে আছি আরেক সিরাজ ! আশা হীন, ভরসাহীন !

আসন্ন মরহুম একজন মানুষকে খুঁজছি। তার সাথে আমার অনেক বুঝাপড়া আছে। জীবনের জটিল কিছু সূত্রের সমাধান প্রয়োজন। কিন্তু এমন মানুষ কি আদৌ খুঁজে পাওয়া যায় যে জানে তার মৃত্যু অত্যাসন্ন। আচ্ছা যদি খুঁজে পাওয়া না যায় তবে কি নিজের ছায়ার সাথে সেরে নেব কিছু কথোপকথন.....





সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৮
২৭টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×