নতুন বছর সকলের জন্য শুভ হোক
৩১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নতুন বছর সকলের জন্য শুভ হোক। প্রতিটা ক্ষণ, প্রতিটা মূহুর্ত এবং প্রতিটা দিন সবারই যেন আনন্দে কাটে। দেশের প্রতিটি নাগরিক ঐক্যবদ্ধ হয়ে যেন দেশকে উন্নতি ও কল্যাণের দিকে এগিয়ে নিতে পারে। সকল প্রকার সন্ত্রাস নির্মুল হোক। প্রত্যেকে যেন প্রত্যেককে ভালবাসে। দেশের প্রতিটি নাগরিকের জীবনের মূল্য বাড়ুক। সম্মান বাড়ুক। সবাই সচ্ছ্বল হোক। সকল শিশু-কিশোররা স্কুলে পড়ার সুযোগ পাক। সবাই সমানভাবে চিকিৎসার সুযোগ পাক। সকল ধর্মের মানুষ একে অপরের ধর্মকে শ্রদ্ধার চোখে দেখুক। সকল প্রকার হিংসা-বিদ্বেষ প্রতিহিংসা মনোভাব সকলের মন থেকে দূর হয়ে যাক। নারীদের প্রতি আরো আরো শ্রদ্ধামনোভাপন্ন হই।
কোথাও কেউ যেন অত্যাচরিত না হয়। নতুন বছরে আমরা আমাদের মনকে সকল সৃষ্টির প্রতি ভালবাসায় পূর্ণ করি। সমস্ত নীচুতা শঠতা হীনমন্যতা পরিহার করি। অন্যের অধিকারে কোন প্রকার যেন হস্তক্ষেপ না করি। যার যা কাজ মন দিয়ে করে যাই। অন্যকে সাহায্য না করে ঘরে ফিরবো না এমন মনোবৃত্তি পোষণ করি। আসুন আমরা সবাই মানবতার কল্যাণে কাজ করি। সে হোক শত্রু, সে হোক বন্ধু।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭
কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের...
...বাকিটুকু পড়ুন
সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬

দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।...
...বাকিটুকু পড়ুন