somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেটাল গিয়ার রাইজিং রিভেঞ্জ

০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাষ্ট্রীয় নিরাপত্তা হুমকির মুখে। গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন অপহরণ আতঙ্কে। কখনও সুগঠিত আবার কখনও অতর্কিত হামলা। অ্যাকশনধর্মী 'মেটাল গিয়ার রাইজিং রিভেঞ্জেস' গেমারদের সত্যিকারের চ্যালেঞ্জ ছুড়ে দিতে সক্ষম। জাপানের এক সাহিত্যিকের গল্প অবলম্বনে নির্মিত এ গেমটি ডেভেলপ করেছে প্লাটিনাম গেমস। কজিমা প্রোডাকশন্স থেকে গেমটি গত ১৯ ফেব্রুয়ারি প্রকাশিত হয়। এরই মধ্যে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে রাইজিং রিভেঞ্জ। এটি এক্সবক্স ৩৬০, প্লেস্টেশন৩ এবং মাইক্রোসফট উইন্ডোজ চালিত পিসিতে সমানতালে খেলা যাবে।
কাহিনী : ২০১৮ সাল। সিকুয়ালধর্মী গেমটি আগের পর্ব অর্থাৎ গান'স অব দ্য প্যাট্রিয়টসের পর থেকে কাহিনী শুরু করা হয়েছে। ঠিক চার বছর পর ঘটে যায় এক অকল্পনীয় ঘটনা। প্রধান চরিত্র রেইডেন। পরিবারের খরচ চালাতে কাজ করেন পিএমসি মাভারিক এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানে। শিশুদের সেনা হিসেবে নিয়োগ দেওয়ার ঘটনায় আবার বিবাদে জড়িয়ে পড়েন লাইবেরিয়ার সেনাদের সঙ্গে। অন্যদিকে গৃহযুদ্ধের ধকল কাটাতে সেনাবাহিনীর প্রশিক্ষণ এবং প্রধানমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার বিষয়টি নিয়েও তাকে ভাবতে হতো। এরই মধ্যে হঠাৎ একদিন রেইডেনের কর্মস্থলে হামলা করে বসে একদল বিদ্রোহী সেনা গ্রুপ। অস্ত্রের মুখে বন্দি করে নিয়ে প্রধানমন্ত্রী এন মানিকে। প্রধানমন্ত্রীকে উদ্ধারে মরিয়া হয়ে ওঠে রেইডেন। শুরু হয় বিদ্রোহীদের সঙ্গে চূড়ান্ত লড়াই। গেমারকে এখানে খেলতে হবে রেইডেনের ভূমিকায়। নিরাপত্তা নিশ্চিত করতে হবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের। গ্রাফিক্স আবহ এবং শব্দকৌশল মিলিয়ে গেমারের জন্য একে আদর্শ গেম হিসেবে উল্লেখ করা যেতে পারে।
যা যা লাগবে : ইন্টেল কোর ২ ডুয়ো ২.৪ গিগাহাহার্টজ প্রসেসর, জিফোর্স জিটি ৪৬০০ অথবা রেডন এইচডি ২৬০০ এক্সটি সিরিজের ৫১২ মেগাবাইট গ্রাফিক্স কার্ড, ২ গিগাবাইট র‌্যাম, ১৬ গিগাবাইট ফাঁকা হার্ডডিস্ক স্পেস এবং
ডাইরেক্ট এক্স-১০।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সোনালি ডানার পাখি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫১


সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান

স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।

সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

ক্ষমতার পালাবদল, শাসকের পুরোনো রোগ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৯


জুলাই-আগস্ট মাসে যখন দেশে বিদ্যুতের সমস্যা চলছিল, তখন সংসদে এমপি রুমিন ফারহানা বিদ্যুৎ ও জ্বালানি-মন্ত্রীকে নিয়ে সার্কাজম করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর গ্রামের মানুষ বারবার অভিযোগ করছে, টুকু (বিদ্যুৎ) আসে,... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×