somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসবাব এবং ইয়াকিন ।

২৬ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৫:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নবী করিম (সাঃ) বলেছেন, যে ব্যক্তি নেক আমল করে পুলকিত হয় আর বদ-আমল করে দুঃখ কষ্ঠে অস্হির হয়ে পড়ে, এই লক্ষণ হলো তার ঈমানের লক্ষণ । আর যে নেক আমল করে আনন্দিত হয় না এবং বদ-আমল করে ব্যাকুল হয় না, এটি তার মুনাফিকের আলামত । সুতরাং আমরা নিজেদের ঈমানের নিজেরাই পরখ করে নেই । প্রত্যেক ব্যক্তি তার ঈমানকে পরিমাণ করতে পারে দুটি পদ্ধতিতেঃ ১) নিজের আমলকে দেখে , ২) নিজের ইয়াকিনকে দেখে ।

বস্তু, আসবাব তথা টাকা-পয়সা, বাড়ি, গাড়ি এর মাধ্যমে সফলতা সুখ শান্তি আসবে এটা সম্পূর্ণ ভুল কথা । সফলতা আসে আল্লাহর হুকুম এর পালন এর মাধ্যমে । আল্লাহর হুকুম পালন করলে আল্লাহ পাক বস্তুর এর মাধ্যমেও সুখ, শান্তিু ও নিরাপত্তা দিতে পারেন আবার এগুলো ছাড়াও দিতে পারেন । নবীদের মুজিযা আর ওলীদের কারামত সরাসরি কামিয়াবী লাভের আলামত । স্বভাব বিরুদ্ধ কাজ প্রকাশ পাওয়া এটি আল্লাহর কুদরতে হয় । কুদরত প্রকাশ পায় যখন ইয়াকিন বা বিশ্বাস দৃঢ় হয় ।

হযরত ইব্রাহিম আঃ এর ক্ষেত্রে কি হয়েছিলো আমরা সবাই জানি । ইব্রাহিম আঃ কে আগুণে নিক্ষেপ করা হয়েছিলো । অগ্নিকুন্ডকে শীতল করার জন্য আল্লাহপাক কোন আসবাব পাঠাননি । পানি বা কেমিক্যাল ব্যবহার করেন নি । তার কারণ, বিশ্বাসী বান্দা নিজের মধ্যে আর আল্লাহর মধ্যে কোন আসবাব বা মাধ্যম রাখে না । ইব্রাহিম আঃ বলেন নি, হে আল্লাহ ! আপনি জিব্রাঈল (আঃ) এর মাধ্যমে বা মিকাঈল (আঃ) এর মাধ্যমে আমাকে সাহায্য করুন । আল্লাহপাক ইব্রাহিম (আঃ) এর পরীক্ষা নিচ্ছেন । তাই আল্লাহ পাক জিব্রাঈল (আঃ) কে বললেন, যাও জিব্রাঈল । ইব্রাহিমকে বলো, আমার কাছে বাতাসের ফেরেশ্তা আছে । আমি স্বয়ং আপনার সাহায্যের জন্য প্রস্তত । কিন্তু ইব্রাহিম আঃ উত্তর দিচ্ছেন, আমার জন্য আপনার সাহায্যের প্রয়োজন নেই । কোন আসবাবের মাধ্যমে হযরত ইব্রাহিম (আঃ) আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন নি । সুতরাং আল্লাহতায়ালা আগুনকে সরাসরি নির্দেশ দিলেন, শীতল হয়ে যাও । আল্লাহ আগুন শীতল করার জন্য পানি পাঠান নি । বরং সরাসরি আদেশ করেছিলেন ঠান্ডা হয়ে যাওয়ার জন্য । আল্লাহ তায়ালা আসবাব সৃষ্টি করেছেন , আল্লাহর কোন কিছু করতে হলে সেগুলোর প্রয়োজন হয় না । সব কিছুই আল্লাহর হুকুমের অধীন ।

আল্লাহতায়ালা আসবাব দিয়ে মানুষের ঈমানের পরীক্ষা নেন । হযরত মুসা (আঃ) এর পেট ব্যাথা হয়েছে । আল্লাহতায়ালা বললেন, যাও সুগন্ধি ফুল (রাইহান) ব্যবহার করো । ব্যাথা চলে যাবে । এভাবে মুসা (আঃ) এর কাছে পেট ব্যাথার ঐষধ এসে গেল । তিনি সুগন্ধি ফুল ব্যবহার করলেন, ব্যাথা ভালো হয়ে গেল । কিছুদিন পর আল্লাহ তায়ালা মুসা (আঃ) কে পুনরায় পেটের ব্যাথা দিলেন । তিনি সুগন্ধি ফুল আনতে রওয়ানা দিলেন, আনলেন এবং ব্যবহার করলেন । কিন্তু এবার কাজ হলো না । তিনি চিন্তায় পড়ে গেলেন । ব্যাপার কি ? আগরে বার কাজ হয়েছে এবার কাজ হলো না কেন ? আল্লাহতায়ালা বললেন, হে মুসা ! প্রথম বার পেটের ব্যাথা নিরাময়ের জন্য আমার কাছে এসেছিলে । আমার নির্দেশে ফুলের কাছে গিয়েছিলে , তাই আমার নির্দেশে ফুল কাজ করেছিলো । এবার আর আমার কাছে আসনি, সরাসির ফুলের কাছে চলে গেলে । তাই এবার আর ফুল কাজ করেনি কারণ ফুলের মধ্যে আমার নির্দেশ নেই ।

সুতরাং বন্ধুরা কোন বিপদে পড়লে প্রথমে নামাজ আদায় করুন এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন । হুকুম পালন করুন আর ফরিয়াদ জানান । তারপর যথাযথ উপায় অবলম্বন করুন । আল্লাহ চাহেত আপনার বিপদ কেটে যাবে ইনশাআল্লাহ !

সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৬:৫৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

লিখেছেন হাসান মাহবুব, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ওরা ভয়ংকর

লিখেছেন রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯



বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!

শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন

জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৭



জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন

×