
বিবিসি বাংলা নিউজ করেছে, ""বিদেশ থেকে রেমিটেন্স আসা কমেছে, উদ্বিগ্ন বাংলাদেশ।""" নিউজ লিংকের কমেন্ট বক্সে এক প্রবাসী ভাই চমৎকার একটা কমেন্ট করেছেন, হুবহু তুলে ধরলাম। =>রেমিট্রেন্স আসবে কেমনে? দেশ কি সার্ভিস দিচ্ছে প্রবাসিদের শুধু পাসপোর্ট ছাড়া....এয়ারপোর্টে আমাদের সাথে গরু ছাগলের মত আচরন করে, এগুলো দেখার কেউ নাই..... হুন্ডি ব্যাবসায়ীরা ব্যাংক রেট থেকে ২/৩ টাকা বেশি দেয়, এগুলো নজরদারি করা কি উচিৎ নয়? আমরা যদি ময়লা কাপড় পরে আসি বিদেশের এ্যায়ারপোর্টে, প্রতিটা কথার আগে পিছে স্যার বলে! কোন সমস্যা হলে অফিসাররা নিজে উঠে এসে বলে, স্যার হাও কেন আই হেল্প ইউ!!! ওরা না বল্লেও পারতো কারন আমরা ওদের চাকর! কিন্তু সভ্যতা উচ্চমানের, কিন্তু দুঃখের বিষয় আমরা যে দেশের পাসপোর্ট বহন করি সেই দেশের ,সাধারণ সিকিউরিটি দেখে কাপড়ের সুগন্ধি কোয়ালিটি ও চেহারা দেখে আচরণ করে! আপনি তুমি থেকে তুই পর্যন্ত, বিমানে একটি ফরম দেয় সবাই তা পূরণ করতে পারেনা অনেকেই লেখাপড়া জানে কিন্তু বুঝেনা, কোথায় কি লিখতে হবে! একটু ভুলের জন্য ইমিগ্রেশন অফিসার, হেই বেটা মূর্খ এটা কি লিখেছিস বলে কাগজ ছুড়ে মারতে দেখেছি! কিন্তু প্র্রতিবাদ করতে পারিনি ভয়ে! করলে চোরা চালান মামলা দিয়ে পাসপোর্ট বাজেয়াপ্ত করে দিবে, কারো কাছে ন্যায় বিচার পাবনা বলে... কিন্তু ওরা বেমালুম ভুলে যায় এই মূর্খের রক্তের সারাংশের ভাগ ওরা খায়! অনেক দুঃখের কথা মনে চাপা বলতে চাইনা... বলে কোন লাভ হবেনা!!! copy
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


