
“সদ্য প্রেমিকার স্তন ছুঁয়ে আসা ছেলেটিও রাস্তায় কোন পতিতা দেখলে আড় চোখে দেখে মনে-মনে পতিতা বলে গালি দেয়। কিন্তু কিছুক্ষণ আগে যার স্তন ছুঁয়ে এসেছে মনের আদালতে সেটাকে পবিত্র করে রেখেছে।”
.
—কী সাংঘাতিক!
.
“অথচ ফ্রিতে যে শরীর ছুঁয়ে এসেছে সেটি তার বিবেকের কাছে পবিত্র, আর কয়টা টাকায় শরীর বিলিয়ে দেওয়া মানুষটি পতিতা। পতিতা একটা উপাধী!”
.
“প্রেমিকের হাতে হাত রেখে কোন রুমে নিজের শরীর মুক্ত করে দেওয়া মেয়েটি আধুনিক। পোশাকের আড়ালে মায়া মতি প্রেমিকা। সে তো পতিতা নয়? সেতো ভালোবেসেই সব বিলিয়ে দেয়।”
.
“অথচ চাইনিজ রেস্তোরাঁয় চাউমিনের সাথে বহু আগে তার শরীরটা দলীল করে দিয়েছে। কিন্তু এখানে পতিতা ট্যাগ দেওয়া সাংঘাতিক অপরাধ। আসলেই তো—কী সাংঘাতিক!”
.
“কারো শরীর ছুঁয়ে কেউ নিজেকে সুখের সমুদ্রে ডুবিয়ে দেয়! আর কেউ শরীর বিলিয়ে কারো মুখে হাসি ফুঁটায়। কেউ আধুনিক আর কেউ সাইনবোর্ড ধারী পতিতা। কেউ যৌনতা উপভোগ করে, আর কেউ পেট ভরতে নিজেকে বিক্রি করে।”
.
—কী বীভৎস একটা ব্যাপার।
.
“কত লেখক পতিতার গল্প বিক্রি করে বিখ্যাত হয়ে গেলো। কিন্তু পতিতারা পতিতা-ই থেকে গেলো। তাদের নামের পাশে বিখ্যাত ট্যাগ লাগেনি। কারণ রাত হলেই পতিতাকে গালি দেওয়া মানুষটি দরদাম কষতে ব্যস্ত হয়ে যাবে।”
.
“আধুনিক প্রেমিকেরা আবার স্তনের ঘ্রানে নিজেকে হারিয়ে ফেলবে। ভোর হলেই মুখ বেকিয়ে পতিতাদের জন্য ঘেন্না প্রকাশ করে যাবে। তারা সামাজিক! আমি বুঝি অ-সামাজিক রয়ে গেলাম!”
.
—উফ্ কী সাংঘাতিক!
------------ সুত্র- ছবি ও লেখা । ধ্যান সর্ব যুগের সাধনা ।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



