উচন্ডি বেসামাল বাতাস
অনাবৃত করে দেয় তোমায়
অনাবৃত তোমার জলন্ত চাহুনি
পুড়িয়ে ঢাকে তোমার নগ্নতা
হ্যাঁ নগ্নতার আত্মগ্লানিতা
তোমায় মুক্তি দেয়
আমারি ঠোঁটের আদরে ::...
উৎস কথাঃ
হাতে বিড়িটা জ্বলতেছে... বিড়ির আগুনটা ছাই দিয়া আবৃত...
একটা উচন্ডি বেসামাল বাতাস আসলো... ছাইটা উইড়া গেলো...
আগুনটা অনাবৃত / নগ্ন হইয়া গেলো...
ঠোঁটে নিয়ে বিড়িটা আবার টানা হইলো...
আবার ছাই হইলো... আবার আবৃত হইলো আগুনটা...
নগ্নতার আত্মগ্লানিতা থেকে আগুনটা মুক্তি পাইলো ঠোঁটের আদরে ::...
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৭ রাত ১১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


