ক'দিন ধরে আমাদের পরিবার একটি দূঃখজনক সময় কাটাল। আমার বোনটি পালিয়ে বিয়ে করে ফেলেছে তার পরিচিত এক ছেলে বন্ধুকে, হয়তো ছেলেটা তার দীর্ঘ-পরিচিত বন্ধুই ছিল, আমরা তার কিছুই জানতামনা। ঠিক এতটুকু হলে তেমন কোন সমস্যা হতোনা আমাদের পরিবারে- আমি নিজেই এর সমাধান-এর উদ্যোগ নিতে পারতাম। কিন্তু ছেলেটি মুসলিম হওয়াতে আমাদের পরিবার বিষয়টি মেনে নিতে পারলনা। ব্যক্তিগত ভাবে আমার অবস্থান এক্ষেত্রে উদারতার। কিন্তু আমার শেষ পর্যন্ত করবার থাকলনা কিছুই, যখন জানলাম আমার বোন স্বেচ্ছায় মুসলমান হয়ে মুসলমান মতে বিয়ে করতে রাজি হয়েছে।
মূলতঃ সংখ্যালঘু সম্প্রদায়ের ইচ্ছার গুরুত্বটা এখানে কতটুকু- এই প্রশ্নটা আমাকে ভাবিয়ে তুলছে। এদেশে আমাদের ইচ্ছা গুলোও কি প্রেম বা ইত্যাকার মানবীয় সম্পর্কের ছলনায় পীড়িত হবে? আমার বোন কি স্বেচ্ছায়; নাকি প্রেমের দায় মেটাতে এদেশের সংখ্যাগুরু মুসলমানদের সেচ্ছাচারী মনবলের কাছে নতি স্বীকার করেছে?
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০০৯ রাত ১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


