অস্কারে তসলিমা নাসরিন
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাঘিনী’র কাছ থেকে তার মায়ের নির্বাসনের গল্প পর্দায় বলেছেন পরিচালক চূর্ণী গঙ্গোপাধ্যায়। বাঘিনী একটা গোলগাল সাদা বেড়াল। তার ‘মা’ এক বিতর্কিত লেখিকা। সে জন্যই দেশ থেকে তাঁকে এক প্রকার তাড়িয়েই দেয় সমাজ। সেই ছবি এ বার অস্কারের দরবারে জায়গা করে নিতে চলেছে। ‘বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম ক্যাটাগরি’র নমিনেশনে পাঠানো হয়েছে এই ছবি। পরিচালক হিসাবে প্রথম ছবিতেই আন্তর্জাতিক আঙিনার এই সাফল্যে স্বভাবতই খুশি তিনি। তাঁর কথায়, ‘‘বাংলা ছবি এমন প্রচার তো পায় না। আর ভাল ছবি তৈরির ক্ষেত্রে বাজেটও একটা বড় সমস্যা।’’
পরিচালনার পাশাপাশি ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন চূর্ণী। এই ছবির জন্য ইতিমধ্যেই দু’টি জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া যে সিলেকশন কমিটি তৈরি করেছে তাদের কাছে একেবারে শেষ মুহূর্তে নিজের ছবিটি পাঠিয়েছে টিম ‘নির্বাসিত’।
বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন এবং তার পোষা বিড়াল মিনুর গল্প থেকে অনুপ্রাণিত টালিগঞ্জেরে সিনেমা 'নির্বাসিত'। এ বিষয়ে ভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে তসলিমা বলেন, “সিনেমাটিতে অনেক কল্পকাহিনি আছে। কেন আমাকে আমার মাতৃভূমি ছাড়তে হয়েছে, কিংবা মৌলবাদীরা কেন আমার নির্বাসন চেয়েছে- এগুলো সিনেমাটিতে উঠে আসেনি।”
কিন্তু এরপরও ‘নির্বাসিত’কে একটি সাহসী সিনেমা হিসেবে উল্লেখ করেছেন তসলিমা। কারণ অন্য পরিচালকরা তাকে নিয়ে কোনো সিনেমা তৈরির সাহস দেখাতে পারেননি। তাকে নিয়ে সিনেমা তৈরির উদ্যোগ নেয়া হলেও বারবার পিছিয়ে গেছেন নির্মাতারা।
তথ্যসূত্র- বিডিনিউজ ও ভারতের আনন্দবাজার পত্রিকা।
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫

গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯
স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।
বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন
যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন
তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের...
...বাকিটুকু পড়ুন