somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাম্প্রতিক বুয়েট এবং অধমের কিছু আত্মোপলব্ধি

০৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক জুনিয়র থেকে শুনলাম -আজ(০৫/০১/২০০৯) নাকি বুয়েটে মিছিল হয়েছে এবং আপাত দৃশ্টিতে তা শিক্ষকদের কোটা প্রথা'র বিরুদ্ধে আন্দোলন হলেও সেটা নাকি মূলত পরীক্ষা পেছানোর আন্দোলন।হাঁ ঈশ্বর!!কিছু ব্যাপার কোন দিন ই বুঝি বদলাবার নয়!!

স্বীকার কছ্ছি ব্যাপার খানা খতিয়ে দেখবার সুযোগ মেলেনি।বুয়েট থেকে পাস করবার পর যোগাযোগ বড় ক্ষীণ -জুনিয়র ছেলে পিলে যা শোনায় তাতেই হা-হুতাশ করি - সত্য ঘেঁটে বের করবার সুযোগ কই?

তবে ব্যাপারটা সত্যি হলে চিন্তার বিষয়।বুয়েটে গোটা পাঁচেক বছর যে সময় কাটিয়েছি-তার experience বলে মিছিল হলে পরীক্ষা না হওয়া ঠেকাবার কোন উপায় নেই-সে মাঠে পুলিশ মিলিটারি যাই থাকুক না কেন!পরীক্ষা তবে পিছাছ্ছেই!!!

অস্বীকার কছ্ছি না-ছাত্রাবস্থায় পরীক্ষা পেছানো বড় আনন্দময় এক ব্যাপার ছিল।আমি বিশেষ সুবিধের গোছের ছাত্র ছিলাম না- PL এ নাকমুখ গুজে পড়ে কোন মতে পাশ করে গেছি(আহা - এক রাত্তিরে তখন যতটা পড়ার চাপ নিতে হত ভাবলেও এখন শিউরে উঠি!)।পরীক্ষার সময় তাই মিছিল দেখলেই(তা গোটা দশেক জন এর হলেও!)-বই পত্তর গুটিয়ে ব্রিজ খেলতে বসে যেতাম-আর যাই হোক পরীক্ষা আর হছ্ছে না!

এভাবে বিমলানন্দে সময় কাটানোর ঠেলাটা টের পেলাম পাশ করবার পর।ইন্টারভিউ দিতে যাই বিভিন্ন খানে - পরীক্ষার্থী যথারীতি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের।খানিক আলাপ শেষ এ যখন ই জানতে চাই -"ভাই,আপনি কোন ব্যাচ এর যেন?"।প্রতিবার অবধারিত উত্তর-"আমি ওমুক ব্যাচ এর"(অর্থাৎ যা কিনা আমার থেকে ১ বা ২ ব্যাচ জুনিয়র!)।এবং একসময় খুব অবাক হয়ে আবিস্কার করি-বাংলাদেশ প্রকৌশল শিক্ষা পড়ানো হ্য় এমন বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে বুয়েটের ব্যাচটিই সব চাইতে দেরিতে পাশ করে বেড়িয়েছে!অন্য সব বিশ্ববিদ্যালয় গুলোর পরের এক-দু ব্যাচও এরি মধ্যে পাশ করে আমাদের সাথে চাকুরি'র লড়াইয়ে সামিল!পরীক্ষা দিতে আমাদের এতই অনীহা!!!

আমার মনে আছে -একবার এমন মিছিল যখোন হছ্ছিল-এক জুনিয়র খুব দুঃক্ষ করে আমায় বলেছিল-ভাইয়া,এবারও পরীক্ষা সময় মতন হলোনা।বাড়িতে বাবা'র রিটায়ারমেন্ট হয়ে গেছে-সবাই তাকিয়ে আছে কখন আমি পাশ করবো-একটা চাকরি নেব-পরিবারের সবার দায়িত্ব নেব।আর এভাবে প্রত্যেকটা টার্ম ৬ মাস এর জায়গায় ৮-৯ মাস এ শেষ হয়।আর কদ্দিন এভাবে দিন গুনতে হবে-বলতে বলতে ছেলেটা সে দিন কেঁদেই ফেলেছিল।আমি কিছুই বলতে পারিনি তাকে সেদিন।

সেই সব ছেলেদের আজকেও কি আমার কিছু বলবার থাকতো?




সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৫৮
১৭টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×