আজ এ সাইটের সকলের কাছে একটা অনুরোধ করছি এই লেখাটা দু মিনিট সময় নিয়ে পড়বেন। হতে পারে আপনাদের মাঝে কেউ হয়তো এ গল্পের চরিত্রের মানুষটার সাহায্যে এগিয়ে আসতে পারেন।।
সময় ২০১৫ মার্চ মাসের উনিশ তারিখ একটি এসএমএস যেখানে পাসপোর্ট এর ছবি তোলার জন্য পাসপোর্ট অফিসে আসতে বলা হয়। এরপর নিয়ম মাফিক লাইনে দাড়িয়ে ছবি তোলা এবং আনুষঙ্গিক কাজ করা হয় পাসপোর্ট তৈরির জন্য। এর মাস খানেক পর পাসপোর্ট প্রদান বা প্রাপ্তি এসএমএস আসে পাসপোর্ট প্রত্যাশির নিকট এবং তিনি পাসপোর্ট গ্রহণ করেন। মূলত এখান থেকেই গল্পের শুরু। পাসপোর্ট এর তথ্য ভুল আসবার কারণে পুনরায় অফিসে যোগাযোগ করা হয়। এবং সেখান থেকে ভুল সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র চাওয়া হয়। পাসপোর্ট প্রত্যাশী সে অনুযায়ী কাগজপত্র প্রদান করেন এবং তাকে বলা হয় মাস দুয়েকের মধ্যে সে সংশোধিত পাসপোর্ট পেয়ে যাবে। কিন্তু মাস নয় প্রায় দু বছর হতে চলেছে পাসপোর্ট এর দেখা নেই। সংগত কারণে পাসপোর্ট অফিসের নাম প্রকাশ করতে পারছিনা। তবে পাসপোর্ট অফিস টি বিভাগীয় পাসপোর্ট অফিস।। হা এ অফিসের গেটের নিরাপত্তা রক্ষী থেকে অফিস পরিচালক প্রধান এর নিকট শতবার পাসপোর্ট কবে নাগাদ পাওয়া যাবে তাজানার জন্য অনুরোধ করা হয়েছে তা নির্দিষ্ট নয়।। এরপর একদিন অফিসে কথা বলে জানা যায় এখান থেকে (বিভাগীয় অফিস থেকে) একটি আবেদন পত্র ঢাকার কেন্দ্রীয় অফিসে পাঠাতে হবে ।। সে জন্য সংশ্লিষ্ট অফিসারের নিকট কয়েক বার কথা বললে তিনি শুধু আশ্বাস প্রদান করেন যে তিনি তার অফিস সহকারি অর্থাৎ যিনি এই কাজ গুলি করেন তার মাধ্যমে ঢাকাতে আবেদন পত্র পাঠিয়ে দিবেন।। কিন্তু তিনি আজ অব্দি একটি আবেদন পত্র প্রদান করেন নি।। এখন পাঠকের নিকট আমার প্রশ্ন পাসপোর্ট আবেদন কারী ব্যাক্তি কি এদেশের নাগরিক নন? আর তথ্য যদি ভুল ছাপা হয়ে থাকে তবে আবেদন কারীর কি করার আছে? সে তো পুনরায় তথ্য প্রদান করেছে এবং তার কাছে চাওয়া ডকুমেন্ট এবং এভিডেভিট প্রদান করেছে তবে তাকে কেন এভাবে হয়রানি শিকার হতে হচ্ছে।।
আর একটা শেষ প্রশ্ন আপনারা যারা পাসপোর্ট এর বিভাগীয় পরিচালক(সব বিভাগের পরিচালক সমান নন) তারা যদি একটা আবেদন পত্র পাঠাতে না পারেন বা অবহেলা করেন সেবা প্রদান করার কাজে তবে কেন এ পদে বসে আছেন?
হয় সঠিক সেবা প্রদান করুন নতুবা বেতন গ্রহণ বন্ধ করুন।। জনগণ এই হয়রানির শিকার হতে চাই না। আর সংশ্লিষ্ট পদে আপনাদের কে দায়িত্ব পালন করার জন্য বসানো হয়েছে। এভাবে মানুষকে হয়রানি করার জন্য বসানো হয়নি।।।
বিঃদ্রঃ এখানে সে সকল অবহেলা কারী কর্মকর্তা দের কথা বলা হয়েছে যারা তাদের দায়িত্বে অবহেলা করে মানুষকে হয়রানি করছে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

