খুচরো গল্প ,ক্ষুধা (ম্যারিনা নাসরীন )
০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ বোধ হয় রাশ পূর্ণিমার পরের রাত । এরকম রাত গুলো পৌরাণিক কাহিনীর মত রহস্যময় হয় । তেপায়ার উপরে রাখা সলতে বাতির তেল শেষ হয়ে এসেছে । লাবণ্যর খাটে জাজিম নেই । একটা শীতল পাটি । মাথার নীচে টুকরো কাপড়ে ঠাসা পাথরের মত শক্ত বালিশ । মাসীমার হেঁসেলে চচ্চড়ে শব্দে রাতের আয়োজনের ঘোষণা দিচ্ছে । হয়ত লইট্টা বা চ্যাপার মেনু । বহুদিন থেকেই লাবণ্যের শরিরী বাজারে সেই ঢল নেই । মাসির কাল শেষ হয়েছে আরও অনেক আগে । আগামী রাতে হয়ত পেট পূর্তির কোন আয়োজনই থাকবে না।
কোন এক রাশ পূর্ণিমার রাতে শুভেন্দু নামের ছেলেটি ঘর পালানো লাবণ্যের কপালে সিঁদুর পরিয়েছিল । পরের ঠিক এই রাতটিতে এই ঠিকানায় রেখে বলেছিল, আসছি । সেই যে গেল আর এল না । যাবার বেলায় সিঁদুর মুছে যায়নি । তাই এখনো সিঁথিতে রক্ত রঙটা জ্বলছে ।
ঘর চিতুইটি আজো দেওয়ালে ছায়া ফেলে সড়সড় করে চলে গেল । লাবণ্য সেদিকে চেয়ে হাত জোড় করে,
প্রভু, একজন খদ্দের পাঠাও ।
দরোজায় টুকটুক শব্দ হচ্ছে । লাবণ্যের মুখে শেষ বিকেলের রোদ্র । দুজনেরই উদ্দেশ্য ক্ষুধা মেটানো । তবে লাবণ্যের ক্ষুধার সাথে দরোজার ওপাশে যে পুরুষটি দাঁড়িয়ে আছে তার ক্ষুধার ব্যবধান যোজন যোজন ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে...
...বাকিটুকু পড়ুনআইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯

বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!
শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ...
...বাকিটুকু পড়ুন
জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক...
...বাকিটুকু পড়ুন