somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোট গল্পাংশ ( ম্যারিনা নাসরীন )

২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পারফিউমের খুব পরিচিত মিষ্টি একটা গন্ধের উৎস খুঁজতে গিয়ে অনু ভদ্র মহিলাকে প্রথম দেখল । ক্যাপসুল লিফটে ওর প্রায় গা ঘেঁষে দাঁড়িয়ে ছিল । পরনে সরু পাড়ের সস্তা ধরণের মাড়হীন তাতের শাড়ি । চেহারায় কোন বিশেষত্ব নেই তবে জী বাংলায় আসক্ত অন্য দশটা সাধারণ বাঙালী রমণীর মত সুখী সুখী মধুবালা ধরণেরও নয় । নাট বল্টু দিয়ে জোড়া লাগানো ধাতব কাঠামোর ন্যয় ঋজু শরীর । লিফটের গায়ে জ্বলে ওঠা নম্বর গুলির দিকে ক্লান্ত চোখ দুটি নিবদ্ধ করে রেখেছিল । ভদ্রমহিলা সাত তলায় নেমে গেলে পারফিউমের নামটি আর অনুর জানা হয়নি।
দুদিন বাদেই বাংলা নববর্ষ । একটা দিন বাঙালী সাজার জন্য কয়েক মাস ধরে মানুষের প্রস্তুতি চলছে। বিপণী বিতানগুলি সুযোগ বুঝে তাদের পুরনো পসারে নতুন মুল্যের ট্যাগ ঝুলিয়ে দিয়েছে ।
এমনিতে টিশার্ট-জিন্স, পাকিস্তানী লন , ভারতীয় মনিপুরী, বা পশ্চিমার আঁটসাঁট টপস-লেঙ্গিসে অভ্যস্থ হলেও বাংলা নববর্ষে দেশীয় শাড়ি চুড়িতে একদিনের বাঙালী সাজা হালের ফ্যাশন ।


আজ ছুটি বার । আট তলা পর্যন্ত বিশাল মার্কেটে মানুষ গিজগিজ করছে বিশেষ করে লোকজ পোশাকে সমৃদ্ধ শোরুম গুলো নারী পুরুষে বোঝাই । অনু টাইডাইয়ের উপর সুতীর কাজ করা একটি শাড়ি দেখছিল । মুল্য ট্যাগ দেখে চোখ কপালে উঠল । কাজ ছাড়া টাঙ্গাইল শাড়িটার দাম বড় জোর আটশ টাকা হবে তাতে পাড় আর আঁচলে একটু সূচ ছুঁয়ে দাম হাঁকিয়েছে চার হাজার পাঁচশ ।
অনুর অত বড় বাজেট নেই । অনেক বিচার বিশ্লেষণ করে সে আড়াই হাজার টাকায় একটি শাড়ি কিনে কাউন্টারের সামনে দাঁড়ালো । লম্বা কিউ ধীরে ধীরে এগোচ্ছে । লিফটের সেই পারফিউমওয়ালি ভদ্র মহিলা অনুর ঠিক সামনে, হাতে একই রঙের বাচ্চাদের বেশ অনেকগুলো পোশাক । পারফিউমের গন্ধটা ওকে বিবশ করে ফেলছে । এত পরিচিত গন্ধ অথচ নাম মনে করতে পারছে না । নামটি জিজ্ঞেস করবে কিনা যখন সে ভাবছে তখন ভদ্র মহিলা নিজেই ঘুরে তাকায়,
অনুপমা আমাকে চিনতে পেরেছ ?
অনুর পুরো নাম অনুপমা নূর । তার স্মৃতিশক্তি খুব প্রখর কিন্তু এই চেহারা কোথাও কখনো দেখেছে বলে স্মরণ করতে পারছে না ।
অনুর বিভ্রান্ত চেহারা দেখে ভদ্র মহিলার কপালে বিস্ময়ের ভাঁজ পড়ে ।
আমাকে ভুলে যাবার কথা নয়তো । মনে করে দেখ, বেনাপোল মহিলা কলেজ হোস্টেল । রুম নম্বর ১০৫ । মিলা,অনু,রিমা,রুবা ছাড়াও আর একজন ছিল ।
অনুর সামনে ঝুপ করে নব্বই দশকের দুটি বছর নেমে আসে । ওর মুখ থেকে সমস্ত রক্ত উধাও হয়ে গিয়েছে ।
লুবনা ...!!!!
( ছোট গল্পের অংশ বিশেষ )
৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

×