somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিয়ামতের বড় বড় আলামত

১০ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিয়ামতের বড় বড় আলামত কয়েকটি যা প্রকাশ পাওয়ার অনতিবিলম্বেই কিয়ামত কায়েম হয়ে যাবে।

আলামতে কুবরা বা বড় আলামতঃ
কিয়ামতের ছোট আলামতগুলো প্রকাশিত হয়ে গেলে হঠাৎ করেই কিয়ামতের বড় আলামতগুলো প্রকাশিত হতে শুরু করবে। রাসূল (সাঃ) বলেন, মালা ছিড়ে গেলে এর পুতিগুলো যেমন দ্রুত খসে পড়ে ঠিক সেভাবেই কিয়ামতের (বড়) আলামতগুলো একের পর এক প্রকাশিত হতে থাকবে। (তিরমিযী)

কিয়ামতের বড় আলামতগুলো হচ্ছেঃ

১. দুখান (ধোঁয়া), রক্তিম ধোঁয়া, যা পৃথিবীকে ঢেকে ফেলবে এবং যার প্রভাবে মুমিনদের সামান্য সর্দি-কাশির মত অবস্থা হবে আর কাফেরদের জন্য যা হবে ভয়াবহ আযাব।

২. দাজ্জালের আত্মপ্রকাশ।

৩. হযরত ঈসা (আঃ) এর অবতরন।

৪. ইয়াজূজ-মাজূজ।

৫. পশ্চিম দিক থেকে সূর্যোদয়।

৬. দাব্বাতুল আরদ (প্রাণীবিশেষ যা মাটি ভেদ করে বের হবে)।

৭. তিনটি ভূধ্বস, একটি পূর্ব প্রান্তে, একটি পশ্চিম প্রান্তে আরেকটি
জাযীরাতুল আরবে।

৮. আর শেষটি হচ্ছে, ইয়ামান থেকে একটি আগুন বের হবে যা মানুষকে হাশরের ময়দানের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। (মুসলিম, মিশকাত- হাদীস নং 5230)

কিয়ামতের আলামতসমূহের ধারাবাহিকতার কিছু কথা।

কিয়ামতের বড় আলামত প্রকাশের কিছুটা বিন্যাস বিভিন্ন হাদীসে পাওয়া যায়। মুসলিম শরীফের একটি হাদীসে আছে নবী সা. বলেন, কিয়ামতের আলামতসমূহের মধ্যে সর্বপ্রথম প্রকাশ পাবে দুটিঃ

1. পশ্চিমাকাশে সূর্যোদয়।
2. চাশতের সময়ে দাব্বাতুল আরদ নামক অদ্ভুত প্রাণী। এ দুটির মাঝে যেটাই আগে প্রকাশ পাবে অপরটি তার পরপরই প্রকাশিত হবে।

এ হাদীসে পশ্চিমাকাশে সূর্যোদয় ও দাব্বাতুল আরদ প্রথমে প্রকাশের কথা উল্লেখ রয়েছে। অথচ মুসলিম শরীফের আরেক হাদীসে সিরিয়াল ভিন্নভাবে উল্লেখ করা হয়েছে।

নবী সা. বলেন, ছয়টি আলামত প্রকাশের পূর্বে নেক আমলে মনোযোগী হও।

1. ধোঁয়া
2. দাজ্জাল
3. দাব্বাতুল আরদ
4. পশ্চিমাকাশে সূর্যোদয়
5. সর্বগ্রাসী ফেতনা
6. ব্যক্তিবিশেষের উপর আপতিত ফেতনা।

এ হাদীসে ধোঁয়া ও দাজ্জালের ফেতনার কথা আগে উল্লেখিত। আরও অন্যান্য হাদীসে ধারাবাহিকতায় ভিন্নতা এসেছে। প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা হালিমী রা. বলেন সর্বপ্রথম আবির্ভাব হবে দাজ্জালের। এটা সবচেয়ে বড় নিদর্শন। এরপর ঈসা আ. এর আগমন।

তারপর ইয়াজুজ মাজুজ। তারপর দাব্বাতুল আরদ। সর্বশেষে পশ্চিমাকাশে সূর্যোদয়। তবে এখানে মূল বিষয় হলো কিয়ামতের খুবই নিকটবর্তী সময়ে নিদর্শনগুলো একেরপর এক দ্রুত প্রকাশ পাবে


সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ২:১০
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কি আছে কারবার

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৩


ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই... ...বাকিটুকু পড়ুন

=মন বাগানে ফুটে আছে রঙবাহারী ফুল=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:০৫



তুমি তো আর করলে না যাচাই, মন আমার মন্দ কী ভালো,
প্রেম কথনে ভরালে না মন, ভালোবেসে করলে না মনঘর আলো;
মনের শাখে শাখে ঝুলে আছে মধু মঞ্জুরী ফুল,
কী মুগ্ধতা ছড়িয়ে পাপড়ির... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

“Epstein “ বুঝতে পারেন ! কিন্তু রাজাকার,আলবদর,আলশামস আর আজকের Extension লালবদর বুঝতে পারেন না ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৮

মূলত এটি একটি ছবি ব্লগ। এক একটি ছবি একটি করে ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কস্টের অধ্যায়।

এপস্টেইন ফাইল দেখে আপনারা যারা বিচলিত, জেনে রাখুন ভয়াবহ আরেক বর্বরতা ঘটেছিলো ৭১এ এদেশেই, আর... ...বাকিটুকু পড়ুন

×