বিশ্বের সর্ববৃহৎ মোবাইল ফোন ব্র্যান্ড নকিয়া নোটবুক তৈরির ঘোষণা দিয়ে প্রবেশ করলো পিসি মার্কেটে।
বিবিসি জানিয়েছে, এই নোটবুকটি হবে ওয়াই-ফাই, থ্রি-জি এবং ব্লু-টুথ এনাবল্ড। এর নাম দেয়া হয়েছে নকিয়া বুকলেট থ্রিজি।
বাজার বিশ্লেষকরা বলেছেন, নকিয়ার প্রডাক্ট রেঞ্জ অনুসারে নোটবুক পিসি তৈরি করার বিষয়টি এ প্রতিষ্ঠানের পণ্য পরিধির স্বাভাবিক বিস্তার হলেও সম্ভবত বাজার দখলে নকিয়াকে কঠিন প্রতিযোগিতার মুখেই পড়তে হবে।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, আগামী ২ সেপ্টেম্বর স্টুডগার্টে এক অনুষ্ঠানের মাধ্যমে নকিয়া তার এই নতুন নোটবুক পিসির মূল্য এবং কোন কোন মার্কেটে এই পণ্যটি ছাড়া হবে সেই ঘোষণা দেবে।
অ্যালুমিনিয়াম কেসিং এর এই নোটবুক পিসিটি দুই সেন্টিমিটার পুরু, ওজন ১.২৫ কেজি এবং এর এইচডি এনাবল্ড স্ক্রিন হবে ১০ ইঞ্চি আকারের।
উল্লেখ্য, গত কয়েক বছরে নকিয়া ট্যাবলেট আকারের ইন্টারনেট এনাবল্ড ডিভাইস বাজারে ছাড়লেও এই প্রথম তারা পিসি বানানোর ঘোষণা দিল।
নকিয়ার প্রডাক্ট বিষয়ক একজিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাই ওয়িসটামো বলেন, ‘পুরো পিসির ক্ষমতা এবং সেই সঙ্গে মবিলিটি থাকবে এমন পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে।’ তিনি আরো জানান, ‘আমরা মানুষের মধ্যে যোগাযোগ ঘটিয়ে দেয়ার (নকিয়ার মটো হলো ‘কানেক্টিং পিপল’) কারবারে আছি’ কাজেই নকিয়া বুকলেট থ্রিজি আমাদের জন্য একটি স্বাভাবিক উত্তরণ।
এই ল্যাপটপে আরো থাকবে জিপিএস, ওয়েবক্যাম এবং এসডি কার্ড রিডার। নকিয়ার দাবি অনুসারে এর ব্যাটারি লাইফ হবে ১২ঘণ্টা।
জরীপ ও মার্কেট রিসার্চ প্রতিষ্ঠান ফরেস্টার-এর সিনিয়র অ্যানালিস্ট ইয়ান ফগ তার ব্লগে মন্তব্য করেছেন, ‘মোবাইল ফোন মার্কেটে নকিয়া যাদের থোড়াই কেয়ার করেছে সেই সনি, এইচপি বা মোবাইল মার্কেটের বাইরের ডেল এখন নকিয়ার জন্য শক্ত প্রতিযোগী হিসেবে দেখা দেবে।’ তবে তিনি মনে করেন, ল্যাপটপের ভেতরেই জুড়ে দেয়া মোবাইল মডেম এবং সিম স্লট হতে পারে গ্রাহকদের কাছে এর অন্যতম প্রধান আকর্ষণ। বাজারে প্রচলিত অন্য ল্যাপটপের বেলায় আলাদা মডেম কিনে ইউএসবি পোর্টের মাধ্যমে লাগিয়ে নিতে হয়।
ইয়ান ফগ আরো বলেন, বিল্টইন মোবাইল মডেম এবং সিম স্লট আছে বলেই এটি নকিয়ার প্রডাক্ট রেঞ্জের বর্ধিত সংস্করণ দাবী করার যোগ্য।
Click This Link
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




