somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর চাল রান্না করে ভাত নয় এবার নতুন জাতের ধান, চাল ভেজালেই ভাত

০৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আর চাল সিদ্ধ করে ভাত নয়; এবার পানিতে চাল ভেজালেই তৈরি হয়ে যাবে ভাত। ভাত তৈরির এই অভিনব খবরটি দিয়েছেন ভারতের উড়িষ্যা রাজ্যের কটকের কেন্দ্রীয় চাল গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা। তাঁরা বলেছেন, এমন ধরনের এক চাল তাঁরা উদ্ভাবন করেছেন, যে চাল পানিতে ভেজালেই পাওয়া যাবে ভাত। এই চাল সিদ্ধ করার দরকার হবে না। বিজ্ঞানীরা বলেছেন, আসামের ‘কোমল চাল’ নিয়ে গবেষণা করে উদ্ভাবন করা হয়েছে ‘অঘনিবোরা’ নামের নতুন জাতের এই ধান।
কটকের কেন্দ্রীয় চাল গবেষণা কেন্দ্রের (সিআরআরআই) পরিচালক তপন কুমার আদ্য বলেছেন, এই চাল ঠান্ডা পানিতে ৪৫ মিনিট এবং গরম পানিতে ১৫ মিনিট ভিজিয়ে রাখলেই তৈরি হয়ে যাবে ভাত। অথচ অন্য সব জাতের চাল রান্না করে ভাত তৈরি করতে হয়। তিনি বলেন, এই জাতের বীজ বপন করে ১৪৫ দিনের মধ্যে প্রতি হেক্টরে চার থেকে সাড়ে চার টন ধান উত্পাদন সম্ভব।
তিন বছর গবেষণা করে বিজ্ঞানীরা এই ধান উদ্ভাবন করেছেন। তাঁরা এই ধানের পুষ্টিমান ও জৈবরাসায়নিক প্যারামিটার নিয়েও গবেষণা করেন। তপন কুমার বলেন, ‘আমরা আনন্দিত। কারণ, আমাদের পরীক্ষা সফল হয়েছে। আমাদের বিশ্বাস, ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে এই ধান উত্পাদন করা যাবে।’ তিনি আরও বলেন, নতুন জাতের এই ধান উন্মুক্ত করে দেওয়া হয়েছে। কৃষকেরা এই ধানের বীজ সংগ্রহ করে উত্পাদন শুরু করে দিতে পারেন।
তপন কুমার আরও বলেন, ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম, বিহার, পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা এবং উপকূলীয় রাজ্য উত্তর প্রদেশে এই জাতের ধান উত্পাদন করা যেতে পারে। তবে ভারতের অন্য অঞ্চলেও এই ধান উত্পাদন সম্ভব। কারণ, এই ধান চাষে প্রায়োগিক কোনো বাধা নেই।
সিআরআরআইয়ের পরিচালক বলেন, ‘ধানের বহু জাত থাকলেও এখন পর্যন্ত বিশ্বের অন্য কোনো দেশে এই জাতের ধান উদ্ভাবন হয়েছে বলে আমাদের জানা নেই।’ তিনি বলেন, ‘মানুষের বাড়িঘরে রান্নার পেছনে কী পরিমাণ জ্বালানি প্রয়োজন, সে ব্যাপারে আমাদের স্পষ্ট কোনো ধারণা নেই। কিন্তু আমরা হলফ করে বলতে পারি, এই জাতের ধান জ্বালানি খরচ কমাবে (অন্তত ভাত রান্নার ক্ষেত্রে)। অধিকন্তু এই জাতের ধান পেয়ে গৃহকর্ত্রীরা ভাত রান্নার ঝামেলা থেকে হাঁফ ছেড়ে বাঁচবেন।’ সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Click This Link
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪৯
৮টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

​যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪১



​যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

বিপ্লবী...বিপ্লবী...

তোমার তো পায়ে হেঁটে ফেরার কথা কথা ছিলো ইনকিলাবের গর্জনে থরথর করে কাঁপবে... ...বাকিটুকু পড়ুন

জ্বলে শান্ত জলে

লিখেছেন আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩



বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!

'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জালিম কখনো মুসলিম হয় না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৩

সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৩২



পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ

ভূমিকা ও উৎস:

১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬


একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

একটি ছবি অনেক সময় হাজার শব্দের চেয়ে বেশি কথা বলে। নীল ফুলেল শার্ট পরা এক বয়োবৃদ্ধ মানুষের হাত... ...বাকিটুকু পড়ুন

×