

আজ সকালে চট্রগ্রামের সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে আগুন। কারা, কেনো, কিভাবে, কার স্বার্থে আগুন দিয়েছে জবাব চাই 

।
০৭ ই মে, ২০১৩ দুপুর ২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক তোফাজ্জল হোসেন জানান, সকাল ৭টায় সুবর্ণ এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। ভোর ৪টা ৫০ মিনিটে ট্রেনটি প্ল্যাটফর্মে আসার পর ‘দুর্বৃত্তরা’ পাঁচটি বগিতে আগুন ধরিয়ে দেয়।
১। সাধারণত ট্রেন ছাড়ার এক ঘন্টা আগে ট্রেনটিকে লাইনে পাঠানো হয়। কিন্তু সুবর্ণ ট্রেনটিকে ভোর ৪টা ৫০ মিনিটে কেনো লাইনে পাঠানো হলো?
২। দেশের এই অরাজকতায় কে এমন সিদ্ধান্ত দিলো?
৩। তাহলে কি সিদ্ধান্তকারী ও হামলাকারীর মাঝে আগ থেকেই যুগসূত্র ছিলো?
সুবর্ণ এক্সপ্রেসের ১৮টি বগির মধ্যে যে পাঁচটি পুড়িয়ে দেয়া হয়েছে, তার দুটি ছিল শীতাতপ নিয়ন্ত্রিত। এ ঘটনায় রেলের প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মহাব্যবস্থাপক জানান। এয়ার টাইট বগিতে আগুন দিয়ে এ ঘটনা ঘটানো হয়েছে।
১। ট্রেন লাইনে আসার পর সাধারণত দরজা জানালা বন্ধ থাকে। এয়ার টাইট বগিতে পেট্রল/আগুন দেওয়ার আগে কেউ দরজা-জানালা খুলে দিয়েছিলো। কে এবং কি কারনে খুলে দিয়েছিলো?
২। যদি কেউ দরজা-জানালা খুলে না দিয়ে থাকে তবে নিজস্ব কেউ একজন আগে থেকেই ভিতরে আগুন দিয়ে বের হয়ে যাওয়ার সময় দরজা আটকিয়ে যায়। কে সে? কি আসলে ঘটেছিলো?
প্রত্যেক ষ্টেশনে রেলওয়ের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা আছে। চৌকিদার বাহিনী, নিরাপত্তা বাহিনী, পুলিশ বাহিনী। চট্রগ্রাম স্টেশনে প্রায় ৬ হাজার লোকবল রয়েছে নিরাপত্তা দেওয়ার জন্য।
১। এই ৩ স্তরের নিরাপত্তা ভেদ করে কিভাবে ট্রেনে আগুন দিলো?
২। কারা দায়ী?
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৩ দুপুর ২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মালয়েশিয়া আমার বেশ পছন্দের একটি দেশ। আমার জীবনের একটি অংশের হাজারো স্মৃতি এই দেশে। একটা সময় ছিল যখন এই দেশ ছিল আমার সেকেন্ড হোম। এখন ও আমার আত্নীয়-স্বজন, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের... ...বাকিটুকু পড়ুন

সূরা: ৯ তাওবা, ১২২ নং আয়াতের অনুবাদ-
১২২। আর মু’মিনদের এটাও উচিৎ নয় যে (জিহাদের জন্য) সবাই একত্রে বের হয়ে পড়বে। সুতরাং এমন কেন করা হয় না যে, তাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫

উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭

মানুষ আসলে কী?
Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২
নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।
আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন